আন্তর্জাতিক ডেস্ক : সংসদে ফরেন এজেন্ট সম্পর্কিত একটি বিতর্কিত বিল নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দলীয় এমপিদের তোপের মুখে পড়েছেন জর্জিয়ার ক্ষমতাসীন দলের এক এমপি। বিলটি নিয়ে কথা বলতে গিয়ে ওই এমপি বিরোধী এক এমপির কাছে কিল ঘুষি খেয়েছেন।

সংসদে ফরেন এজেন্ট

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জর্জিয়ান টেলিভিশনে সংসদ অধিবেশন চলছিল। জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য মামুকা এমদিনারদজে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে বিরোধী দলের এমপি আলেকো ইলিসাসভিলি দৌড়ে এসে মামুকে ঘুষি মারতে থাকেন।

এ ঘটনার পর সংসদ অধিবেশনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে বিরোধী দলীয় ওই এমপির এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সংসদের বাইরে উল্লাস করা হয়। যদিও জর্জিয়ায় সংসদ অধিবেশনে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে।

বিরোধী দলীয় এমপিদের দাবি ফরেন এজেন্ট বিলটি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি বিলটি পাস হলে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথ সহজ হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে যুক্ত হতেও এটি বেশ কার্যকর ভূমিকা পালন করবে।

শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণের মন্তব্য

জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বলেন, বিলের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু পশ্চিমারা এ আইনের বিরোধিতা করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.