Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, কনেসহ আহত ১০
বিভাগীয় সংবাদ রংপুর

বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, কনেসহ আহত ১০

By iNews DeskJune 22, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানো নিষেধ করা নিয়ে সংঘর্ষে কনেসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

Biye bari

Advertisement

শুক্রবার (২১ জুন) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রমনীগঞ্জ এলাকার আব্দুর রহমান (৪৫), স্ত্রী সাহিনা আক্তার সাইনা (৪০), মেয়ে বিয়ের কনে রুমানা আক্তার লিমা (১৯), ছেলে সাকিল (২২), সাইদের স্ত্রী হালিমা বেগম এবং অপরপক্ষে একই এলাকার আমির আলী (৫৫), রুহুল আমিন (২০), সাইফুল ইসলাম (১৪) ও নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রমনীগঞ্জ এলাকায় আব্দুর রহমানের মেয়ে রুমানা আক্তার লিমার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল নিজ বাড়িতে। অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানো হচ্ছিল। একই সময় পাশের বাড়ির আমির আলীর বাড়িতে চলছিল মিলাদ মাহফিল। উচ্চশব্দে গান বাজানোয় মিলাদে বিঘ্ন ঘটছিল। যে কারণে সাময়িক সময়ের জন্য বিয়ের বাড়িতে বাজানো গানের সাউন্ড কমাতে বলা হয়। কিন্তু বিয়ে বাড়ির লোকজন সাউন্ড না কমিয়ে উল্টো বাড়িয়ে দিলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে উভয়পক্ষের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বিয়ের অনুষ্ঠানের কনেসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনকে ভর্তি করে।

হাসপাতালের বেডে থাকা বিয়ের কনে রুমানা আক্তার লিমা বলেন, আমার বিয়ের অনুষ্ঠানে বক্স বাজিয়ে গান শুনছিল ভাই। এ সময় আব্দুর রহমানের ছেলে এসে ভাইকে মারধর করে। একে একে তারা এসে বিয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। অতিথিদের জন্য আয়োজনের খাবার সব নষ্ট করে ফেলেছেনও তারা।

এদিকে আমির আলী বলেন, মিলাদে বিঘ্ন ঘটে উচ্চশব্দের সাউন্ড বক্সের গান-বাজনা। তাই প্রথম দিকে শব্দ কমিয়ে দিতে বলা হলে তারা উল্টো বাড়িয়ে দেন এবং গালমন্দ করেন। এনিয়ে তারাই আমাদের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে জখম করেছেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ড. আল আকসা বলেন, আহতদের ১০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa