সাইফুল ইসলাম : মানিকগঞ্জ শহরে যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

Advertisement

সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ সংলগ্ন খালপাড় ব্রিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে শহরের উত্তর সেওতা উদয় সেনা ক্লাব পর্যন্ত সড়ক ও খালপাড় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন সংগঠনগুলোর কয়েক শতাধিক নেতাকর্মী।

এ সময় শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের দুই পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। নেতাকর্মীরা খালপাড় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জিন্নাহ খান এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google