কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির বানর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ। উদ্ধার হওয়া এই বানরটি ‘লজ্জাবতী বানর’ হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

বানর

Advertisement

মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামের আবদুল মমিনের বাড়িতে বানরটি খাঁচাবন্দি অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় বানরটিকে আটক করে খাঁচাবন্দি রাখা হয়।

পরদিন বুধবার (৩ জুন) সকালে বানরটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পরে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে এর চিকিৎসা শুরু করা হয়েছে। সুস্থ হয়ে উঠলে বানরটিকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ করেই বানরটি ওই এলাকায় চলে আসে। এতে চারপাশে কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটিকে নিরাপদে আটক করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। এরপর বন বিভাগের কর্মীরা এসে বানরটি উদ্ধার করেন।

চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া প্রাণীটি একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এ ধরনের বানর সাধারণত বনাঞ্চলে বসবাস করে, তবে মাঝে মাঝে খাদ্যের খোঁজে লোকালয়েও চলে আসে।

উপজেলা বন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, উদ্ধারের সময় বানরটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে সেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ সুস্থ হলে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.