Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ৩০
বিভাগীয় সংবাদ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ৩০

By Mynul Islam NadimJune 9, 20262 Mins Read

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক বাসচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া এলাকার পাহাড়ি ঢালু সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষ

Advertisement

নিহতরা হলেন ‘এ সালাম’ পরিবহনের চালক মোহাম্মদ আলী (২৫), তিনি উখিয়া উপজেলার মরিচ্যা পাগলীর বিল এলাকার নুরুল ইসলামের ছেলে। অপরজন বান্দরবানের লামা উপজেলার বানিয়ারছড়া এলাকার মনজুর আলীর ছেলে শিশু মোহাম্মদ ইয়াহিয়া (১)।

দুর্ঘটনার পর আহত প্রায় ৩০ জন যাত্রীকে স্থানীয়রা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে নারী যাত্রীও রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘এভারগ্রিন’ পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা ‘এ সালাম’ পরিবহনের আরেকটি বাস খুটাখালীর মেধা কচ্ছপিয়া এলাকার পাহাড়ি বাঁকে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই বাসের সামনের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং একটি বাসের ছাদ বিচ্ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়ে।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই বাসচালক ও একটি শিশু মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢালু ও বাঁকযুক্ত সড়কে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সংঘর্ষ
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026

Latest News

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa