Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রবেশপত্রের জন্য ৫০০ টাকা দাবি করে প্রধান শিক্ষক বললেন ‘১০ টাকা কম দিও’
বিভাগীয় সংবাদ রংপুর

প্রবেশপত্রের জন্য ৫০০ টাকা দাবি করে প্রধান শিক্ষক বললেন ‘১০ টাকা কম দিও’

By iNews DeskFebruary 12, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ছে না কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তির সরকারের। এবার তার বিরুদ্ধে টাকার বিনিময়ে এসএসসির প্রবেশপত্র বিতরণের অভিযোগ উঠেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) স্কুল চত্বরে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

প্রবেশপত্রের জন্য ৫০০ টাকা দাবি করে প্রধান শিক্ষক বললেন ‘১০ টাকা কম দিও’

Advertisement

তবে অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি, যেসব শিক্ষার্থী ফরম পূরণের টাকা বকেয়া রেখেছে শুধু তাদের কাছে টাকা নেওয়া হচ্ছে। যদিও প্রধান শিক্ষকের এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।

আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। স্কুল সূত্র জানিয়েছে, এবারের এসএসসি পরীক্ষায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে থেকে মোট ২৪৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রবেশপত্র দেওয়ার বিনিময়ে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে গড়ে ৫০০ টাকা করে দাবি করেছেন প্রধান শিক্ষক। এ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও সহকারী শিক্ষকদের আপত্তি আমলে নেননি তিনি।

পরীক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার ও অফিস সহকারী আহমদ হোসেন প্রবেশপত্র নেওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে টাকা নিয়ে যেতে বলেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ৫২০ টাকা এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ৪৯০ টাকা দিতে বলেছেন।

রবিবার স্কুল চত্বরে গিয়ে দেখা গেছে, অনেকে টাকার বিনিময়ে প্রবেশপত্র নিয়ে বাড়ি ফিরছে। কেউ কেউ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বিনামূল্যে প্রবেশপত্র দেওয়ার দাবিতে স্কুল চত্বরে অপেক্ষা করছে।

অপেক্ষারত বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা জানায়, টাকা ছাড়া প্রবেশপত্র দিচ্ছেন না প্রধান শিক্ষক। ৫২০ টাকা করে দিয়ে অফিস সহকারীর কাছে প্রবেশপত্র সংগ্রহ করতে বলেছেন।

শিক্ষার্থীরা বলে, ‘আমরা ফরম পূরণের সময় পুরো টাকা দিয়েছি। তবুও আমাদের কাছে ৫২০ টাকা করে দাবি করা হচ্ছে। অনেকে টাকা দিয়ে প্রবেশপত্র নিয়ে গেছে। আমরা টাকা দিয়ে প্রবেশপত্র নেবো না।’

বায়েজিদ নামে এক অভিভাবক বলেন, ‘আমার ছোট বোন পরীক্ষা দেবে। আমি প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্র নিতে গেলে তিনি ৫০০ টাকা দাবি করেছেন। বলেছেন, ১০ টাকা কম দিও।’

অফিস সহকারী আহমদ হোসেন কয়েকজন পরীক্ষার্থীর কাছে টাকার বিনিময়ে প্রবেশপত্র বিতরণের সত্যতা স্বীকার করেন। প্রধান শিক্ষকের নির্দেশে তিনি টাকা নিয়েছেন বলে জানান। তিনি দাবি করেন, ‘যে পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় টাকা বকেয়া রেখেছিল তাদের কাছে টাকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষক। তবে পরে বিষয়টি প্রকাশ হওয়ার পর টাকা নিতে নিষেধ করে দিয়েছেন। আমরা এখন টাকা ছাড়াই প্রবেশপত্র দেবো।’

অফিস সহকারীর এমন দাবির সত্যতা মেলেনি। স্কুলে উপস্থিত সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সামনে কয়েকজন পরীক্ষার্থী জানান, তারা ফরম পূরণের কোনও টাকা বাকি রাখেননি। তবুও তাদের কাছে ৫২০ টাকা নিয়ে প্রবেশপত্র দেওয়া হয়েছে। এ সময় সহকারী শিক্ষকরা নিরুত্তর থাকেন।

সহকারী প্রধান শিক্ষক নুর ইসলাম বলেন, ‘এমনটা শুনেছি। এ বিষয়ে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন।’

প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। পাশের জনতা ব্যাংক শাখায় তার সঙ্গে দেখা হলে তিনি বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টা সঠিক নয়। যাদের টাকা বাকি ছিল তাদের কাছে টাকা নেওয়া হয়েছিল। পরে সেটা নিতেও নিষেধ করেছি।’

সব পরীক্ষার্থীর কাছে টাকা দাবি করা ও অনেকের কাছে আদায় করা প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, ‘এমন হয়ে থাকলে টাকা ফেরত দেওয়া হবে।’

ফরম পূরণের পর প্রবেশপত্র জিম্মি করে টাকা আদায় বিধিসম্মত কি না, এমন প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, ‘মোটেও বিধিসম্মত নয়।’

দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশপত্র নিয়ে বাড়ি ফিরছে। তবে অবশিষ্ট পরীক্ষার্থীদের কাছে আবারও টাকা আদায় করা হতে পারে বলে আশঙ্কা করেছেন তারা।

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘এভাবে টাকা আদায়ের কোনও সুযোগ নেই। প্রধান শিক্ষককে নিষেধ করা হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa