জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীর কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর নিচে চাপা পড়ে ফাতেমা-তুজ-জোহরা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

ফাতেমা-তুজ-জোহরা

Advertisement

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় পূর্ব কালুরঘাট ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এ সময় ফেরিতে ওঠার জন্য কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিল। বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ওই শিক্ষার্থীকে টেম্পুটি চাপা দেয়। ঘটনাস্থলেই ফাতেমা তুজ জোহরা মারা যান।

ফুটপাত বিক্রি করে কারা জানতে চান হাইকোর্ট

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরাকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন।

তিনি বলেন, ঘটনায় জড়িত টেম্পুটি জব্দ করা হয়েছে। টেম্পু চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.