Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বখাটেদের ভয়ে বাড়ি যেতে চান না কলেজছাত্রী
বরিশাল বিভাগীয় সংবাদ

বখাটেদের ভয়ে বাড়ি যেতে চান না কলেজছাত্রী

By Saiful IslamMay 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বখাটেদের মারধরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চিকিৎসাধীন আছেন এক কলেজছাত্রী। তবে বখাটেদের ভয়ে বাড়ি যেতে চান না তিনি। থাকতে চান হাসপাতালেই। তার দাবি, ‘বাড়িতে গেলে ওরা এবার আমাকে তুলে নিয়ে যাবে। আমার পরিবারের সাধ্য নেই, ওদের কাছ থেকে আমাকে রক্ষা করা। এ জন্য হাসপাতালই নিরাপদ।’

বখাটেদের ভয়ে বাড়ি যেতে চান না কলেজছাত্রী
প্রতীকী ছবি
Advertisement

জানা গেছে, সোমবার (৯ মে) সকালে কলেজের উদ্দেশে রওনা হন তিনি। বাড়ির উঠান পেরোনোর পরপরই গফফার ও জব্বার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে ধাওয়া করে। দ্রুত ঘরে প্রবেশ করেন। পেছন পেছন তারাও ঘরে ঢুকে টেনেহিঁচড়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাবা, চাচা ও মাকে কুপিয়ে-পিটিয়ে জখম করা হয়। তাকেও মারধর করে সন্ত্রাসীরা।

অভিযুক্তরা হলো- বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলছরা গ্রামের ফারুক সিকদারের ছেলে গফফার সিকদার ও জব্বার সিকদারসহ তাদের সন্ত্রাসী বাহিনী।

হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন কলেজছাত্রী জানান, দীর্ঘদিন খালার বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে আসছেন। প্রতিদিন কলেজে আসা-যাওয়ার পথে বখাটে গফফার তার দলবল নিয়ে উত্ত্যক্ত করে। তারা অকথ্য ভাষায় গালাগালিও করে। বিষয়টি অভিযুক্তের পরিবারকে একাধিকবার জানালেও প্রতিকার মেলেনি। তবে উত্ত্যক্তের মাত্রা বাড়ে। এ কারণে বিভিন্ন সময় কলেজে যাওয়াও বন্ধ রাখেন। কিন্তু আবার কলেজে যাওয়া শুরু করলে একইভাবে তাকে উত্ত্যক্ত করে ওই ৬/৭ বখাটে।
বখাটেদের ভয়ে বাড়ি যেতে চান না কলেজছাত্রী
ভুক্তভোগীর খালা দাবি করেন, ‘আহতদের চিকিৎসা দেওয়ার পর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে আপস মীমাংসার নির্দেশ দেওয়া হয়। সোমবার রাত ১২টা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হলেও কোন অভিযোগ নেওয়া হয়নি। পরে মঙ্গলবার দুপুর পর্যন্ত বসিয়ে রেখে একটা লিখিত অভিযোগ নেয়।’

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়ে কলেজে পড়ে। প্রতিবেশী সন্ত্রাসী গফফার, জব্বার সিকদারসহ আরও ৭/৮ সন্ত্রাসী কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে। ঘটনার আগের দিন রাতে তারা আমার মেয়েকে তুলে নিতে পারে জানতে পারি। তাই ৯৯৯-এ ফোন করে আমার দেবর। কিন্তু সকালেই ওরা ১০/১২ জন এসে হামলা চালায় ও মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা চালায়।’

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম দাবি করেন, ‘দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রকৃত দোষীরাই অবশ্যই শাস্তি পাবে।’

এই বিষয়ে জানতে অভিযুক্ত গফফারের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে রিসিভ করে। এরপর সাংবাদিক পরিচয় শুনে লাইন কেটে দেয়। পরে একাধিকবার কলা দেওয়া হলেও রিসিভ করেনি। এক পর্যায়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নিজের ৪ যুবতী মেয়েকে নির্যাতন করেন বাবা!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa