এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় চলচ্চিত্র অঙ্গনের নানা অসঙ্গতি নিয়ে সরব থাকেন। এবারও তার একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট চলচ্চিত্রপাড়ায় নতুন আলোচনা তৈরি করেছে।

চলচ্চিত্র

Advertisement

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। পোস্টে তিনি লেখেন, “চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?”

যদিও পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে অনেকেই মনে করছেন সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই এই মন্তব্য করেছেন তিনি। বিশেষ করে চলচ্চিত্র অঙ্গনের কিছু কর্মকাণ্ড নিয়ে বর্তমানে যে সমালোচনা চলছে, তার প্রতিফলনই এই স্ট্যাটাসে উঠে এসেছে বলে ধারণা করছেন নেটিজেনরা।

উল্লেখ্য, সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়াই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি চলচ্চিত্র মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অনেকের ধারণা, চলচ্চিত্রের মান ও মর্যাদা ক্ষুণ্নকারী এ ধরনের কর্মকাণ্ডের প্রতিই ইঙ্গিত করেছেন ওমর সানী।

চলচ্চিত্রের ভাবমূর্তি রক্ষায় অভিনেতার এমন অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন তার ভক্ত ও অনুসারীরা। তবে যাদের উদ্দেশ করে তিনি ‘মশা’ ও ‘ফকিন্নি’ শব্দ ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.