চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি এক হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এটিই এ বছরের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

হজযাত্রী

Advertisement

মৃত ব্যক্তির নাম মো. নইম উদ্দীন মন্ডল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার পাসপোর্ট নম্বর এ-১৯৯৫৯২৩৮।

বুধবার (২২ এপ্রিল) রাত ৩টার হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত মোট ৩০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী। এখন পর্যন্ত ৫১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ২৫ বছরের সঞ্চয়ে নদীর ওপর সেতু বানালেন শ্রমিক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ১৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.