Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জমি সংক্রান্ত বিরোধ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আসামীকে পেটানোর অভিযোগ
ঢাকা বিভাগীয় সংবাদ

জমি সংক্রান্ত বিরোধ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আসামীকে পেটানোর অভিযোগ

By Saiful IslamJanuary 25, 2023Updated:January 25, 20232 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের অভিযোগের তদন্তে গিয়ে আসামীকে মারধরের অভিযোগ উঠেছে সদর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপসহকারী-পরিদর্শক মো: আলী আকবর।

জমি সংক্রান্ত বিরোধ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আসামীকে পেটানোর অভিযোগ

Advertisement

জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার কৃৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের জবেদ আলী ও মো: মানিক সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি মো: মানিক সরকারের দখলে থাকায় সেখানে বসতবাড়ি নির্মাণের কাজ করছিল সে। তবে সেই জমি নিজের দাবি করে বসতবাড়ি নির্মাণ কাজ স্থগিত রাখতে আইনী সহযোগিতা চেয়ে গত ৩রা জানুয়ারী মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন প্রতিপক্ষ জবেদ আলী। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো: আলী আকবর ঘটনাস্থলে গিয়ে মো: মানিক সরকারকে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। তবে মানিক সরকার সেই জমি নিয়ে আদালতের কোন নির্দেশনা না থাকায় নির্মাণ কাজ চালিয়ে যান। এরপর জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ এনে জবেদ আলীর ঘনিষ্টদের বিরুদ্ধে গত ১৯ জানুয়ারী আদালতে সি. আর মামলা দায়ের করেন মো: মানিক সরকার। বিরোধপূর্ণ এ জমি নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকেলে এএসআই মো: আলী আকবর ফের তদন্তে গিয়ে নির্মাণ কাজ চলমান দেখে ক্ষিপ্ত হয়ে মানিক সরকারকে নির্মাণ শ্রমিকদের সামনেই মারধর ও থানায় ধরে আনার হুমকি দেয়ার অভিযোগ করেন মো: মানিক সরকার।

মো: মানিক সরকার জানান, আলী আকবর দারোগা এসে আমাকে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। তখন আমি বলেছি এটা আমার জমি। তখন সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে থানায় ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন। আমি তার কাছে আমার অপরাধ কি জানতে চাইলে তিনি আমাকে থাপ্পড় মারতে মারতে বলেন তোর অপরাধ কি থানায় গেলেই জানতে পারবি।

এ ব্যাপারে এএসআই আলী আকবরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন কাজ করছি, এখন কিছু বলতে পারবো না। আপনার কিছু জানার থাকলে আসামীকে নিয়ে থানায় আইসেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, ওই আসামী স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও মুরুব্বিদের কথা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণ করছে। প্রতিপক্ষের অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করতে একজন পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আসামীরা অনেক সময় পুলিশের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা কথা বলে, এসব কথার কোন ভিত্তি নেই। ওই আসামীকে হুমকি বা মারধর করা হয়নি।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দীলিপ কুমার রাজবংশী বলেন, বিজ্ঞ আদালতে মোকাদ্দমা চলমান থাকায় আদালতের নির্দেশ ব্যতিত পুলিশ জমিজমা সংক্রান্ত মামলায় কোন হস্তক্ষেপ করতে পারেনা। এছাড়া কোন পক্ষকে কাজ করা থেকে বিরত থাকার নির্দেশও দিতে পারেনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026
chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

July 3, 2026

Latest News

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa