Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চন্দ্রযানের সফল অবতরণ, ইতিহাস গড়ল ভারত
আন্তর্জাতিক ওপার বাংলা স্লাইডার

চন্দ্রযানের সফল অবতরণ, ইতিহাস গড়ল ভারত

By Shamim RezaAugust 23, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এর মাধ্যমে ভারত নতুন এক মাইলফলক স্পর্শ করল। যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়নের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করল ভারতের মহাকাশযান।

অবতরণ

Advertisement

বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরপরই চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করে। দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি এই অবতরণ পর্যবেক্ষণ করেন।

ভারতীয় মহাকাশ সংস্থা এক্সে (আগের নাম টুইটার) পোস্ট করে বলেছে, ভারত, আমি গন্তব্যে পৌঁছে গেছি, সঙ্গে তুমিও: চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করেছে। অভিনন্দন ভারত।

চার বছর আগের চন্দ্রযান-২ এর ব্যর্থতা থেকে যে হতাশার তৈরি হয়েছিল, তা এই অবতরণের মাধ্যমে শেষ হলো। চন্দ্রযান-৩ এর বিক্রম চাঁদের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুতে ইসরো সদরদপ্তর উপস্থিতদের তালির শব্দে ফেটে পড়ে।

১৫তম ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত চাঁদে অবতরণ করল। এই সাফল্যের পরপরই তার মুখে ছিল হাসি। হাতে ছিল ভারতের পতাকা। তিনি পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ইসরো এর আগে জানিয়েছিল, চাঁদে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার অবতরণের পর পেট থেকে বেরিয়ে আসবে রোভার। এই রোভার আদতে চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। ইসরোর পরিকল্পনা মতো চাঁদ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। খনিজ সংক্রান্ত তথ্য, ভূমিকম্প সংক্রান্ত তথ্য পাঠাবে ইসরোকে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পান্তা ভাতের ইংরেজি নাম কী? ৯৯% মানুষই জানেন না

১৪ জুলাই ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে ‘চন্দ্রযান-৩’। একটি এলভিএম-৩ রকেট দিয়ে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযানটিকে উৎক্ষেপণ করা হয়। গেল রোববার রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ হয়। মহাকাশযান লুনা-২৫ নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

June 26, 2026
ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

June 26, 2026
Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

June 26, 2026

Latest News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

চীন

‘উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকবে চীন’

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa