Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নরসিংদীর কনস্টেবল হাকিম এখন এএসপি ‘স্যার’
জাতীয় শিক্ষা

নরসিংদীর কনস্টেবল হাকিম এখন এএসপি ‘স্যার’

By Sibbir OsmanApril 5, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: এত দিন তো ওসি-এসআইদের ডাকে ‘ইয়েস স্যার’ বলে ছুটতে হতো আপনাকে। সামনের দিনে তো তাঁরাই আপনার ডাকে ‘স্যার, স্যার’ বলে হাজির হবেন? মজার ছলে জানতে চাইলাম হাকিমের কাছে। একগাল হেসে হাকিম বললেন, ‘না ভাই, আমি যেমন আছি তেমনই থাকার চেষ্টা করব। সবার কষ্ট আমি বুঝি। কালের কন্ঠের প্রতিবেদক পিন্টু রঞ্জন অর্ক-এর লেখায় উঠে এসেছে বিস্তারিত।

কয়েক দিন আগেই কনস্টেবল থেকে সহকারী পুলিশ সুপার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন হাকিম। বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট তিনি। ২০১০ সালে সায়েদাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি পাস করেন। নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন। কিছুদিন পরই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তাঁর। ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২০১৩ সালে গাজীপুর শিল্প পুলিশে যোগদান করেন। সেখানে বছর দুয়েক ছিলেন।
নরসিংদীর কনস্টেবল হাকিম এখন এএসপি ‘স্যার’

Advertisement

পরে ২০১৫ সালে বদলি হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আসেন। পোস্টিং হয় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে। সেখানে থাকা অবস্থায়ই নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন। শিল্প পুলিশে থাকার সময় কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা চালিয়ে গেছেন। কিন্তু ডিএমপিতে কাজের চাপে দিশাহারা অবস্থা। এক রাতে হাকিমের ডিউটি পড়ে গাবতলীর শেষ প্রান্তের একটি পাম্পে। নোংরা পরিবেশ। বসার কোনো জায়গা নেই। এক জায়গায় হেলান দিয়ে দাঁড়াবেন সে অবস্থাও নেই। কারণ মশার উৎপাত। রাতভর দুই পায়ের ওপর ভর দিয়ে ডিউটি করেছেন। সেদিনই আসলে মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই চাকরিতে চলবে না। নিদেনপক্ষে দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে যোগদান করতে হবে। সে অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেন।

এরপর নায়েক র‌্যাংকে বিভাগীয় পরীক্ষা দিলেন ২০১৬ সালের শেষের দিকে। ২০১৭ সালে নায়েক পদে পদোন্নতি পেলেন। পরে তাঁর পোস্টিং হয় প্রটেকশন বিভাগে, নওয়াব আবদুল গনি রোডে। এখানে কাজের চাপ তুলনামূলক কম। ডিউটি শেষে পড়াশোনার সুযোগ পেতেন। এভাবে পড়াশোনা করেই স্নাতক পাস করলেন সিজিপিএ ৩.৩০ পেয়ে। আবেদন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপপরিদর্শক পদে। চূড়ান্তভাবে নির্বাচিতও হলেন। কিন্তু বিভাগীয় ছাড়পত্র পাননি বলে আর সে চাকরিতে যোগদান করতে পারলেন না!

মনের দুঃখে চোখে জল এলেও কাউকে বুঝতে দেননি। হাকিম হারার পাত্র নন। মনে জেদ চেপে গেল। স্বাস্থ্য উপপরিদর্শক পদে নির্বাচিত হয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া লেগেছিল। চাকরিতে কঠিন সংগ্রামের সঙ্গে পাল্লা দিয়ে নিজের লেখাপড়া চালিয়ে যেতে থাকেন। স্বপ্ন যে তাঁর আকাশচুম্বী! ২০১৮ সাল। ৪০তম বিসিএসে সার্কুলার হলো। এবার আগেভাগেই বিভাগীয় অনুমতি নিয়ে বিসিএসে আবেদন করলেন। চাকরির পাশাপাশি চলল তাঁর প্রস্তুতি। মালিবাগে একটি কোচিং সেন্টারেও ভর্তি হয়েছিলেন। যেদিন দিনে ডিউটি থাকত সেদিন রাতে কোচিং করতেন। রাতে ডিউটি থাকলে দিনে ক্লাস করতেন। টানা ডিউটি থাকলে কোনো কোনো সময় ক্লাস মিস হতো। তখন বন্ধুদের সাহায্য নিতেন। দিনের পড়া দিনেই শেষ করার চেষ্টা করতেন। পুলিশে দৈনিক রোলকলের ব্যবস্থা আছে। পড়াশোনা করতে গিয়ে অনেক সময় রোলকল মিস করে ফেলতেন। এ জন্য কথাও কম শুনতে হয়নি।

যাহোক, প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অবতীর্ণ হলেন হাকিম। কৃতকার্য হওয়ার পর আটঘাট বেঁধে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষার বৈতরণীও পার হলেন সাফল্যের সঙ্গে। গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হলো। সবাইকে অবাক করে দিয়ে পুলিশ ক্যাডারের মেধাতালিকায় ৬৭তম হলেন হাকিম। বললেন, “আমি তখন ঘুমে ছিলাম। ঘুম ঘুম চোখে ফল দেখলাম। উত্তেজনায় নিজের রোল নম্বরই খুঁজে পাইনি। ভাবলাম হয়নি। বিকেল ৪টায় ডিপ্লোমেটিক সিকিউরিটি জোন থেকে এসআই আশরাফুল ইসলাম আমাকে ফোন করলেন। বললাম, স্যার, আমার তো হয় নাই! স্যার আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ‘পড়ালেখা চালিয়ে যাও, সামনে হবে। ’ ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর অনলাইনে ঢুকে দেখলাম, লোকজন অভিনন্দন জানাচ্ছে। পরে চোখ কচলে নিজের রোল নম্বরটা আবার মিলিয়ে নিলাম। দেখলাম, না, ঠিকই আছে। পুলিশ ক্যাডারে ৬৭তম হয়ে এএসপি হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। ”

অল্প দিনের মধ্যেই স্বপ্নের চাকরিতে যোগদান করবেন হাকিম। নিজে কনস্টেবল ছিলেন। একেবারে ভেতর থেকে দেখেছেন সমস্যাগুলো। বললেন, ‘আমি যে পরিস্থিতিতে ডিউটি করেছি, দায়িত্ব পেলে আমার অধীন সহকর্মীদের সেই দুর্ভোগ লাঘবের চেষ্টা করব, বিশেষ করে কনস্টেবলদের। সবার সঙ্গে এখন যেমন আছি, তখনো তেমন থাকব। ’

বেকার-রাষ্ট্রহীন ছিলাম, তখন যুক্তরাষ্ট্রই বাড়ি-চাকরি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa