ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান, পরিচিত নামে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করাতেন। সম্প্রতি ভিডিও তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে অন্য দুই কনটেন্ট ক্রিয়েটর—জুনায়েত ও সোমাইয়ার সহযোগিতায় তাকে মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার ভিত্তিতে পুলিশ বিপি ইমরানকে গ্রেপ্তার করে এবং পরে বিকেলে আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


