Advertisement

বলিউডে জনপ্রিয়তা ও সাফল্যের দৌড়ে নতুন করে আলোচনায় এসেছে তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। ক্যারিয়ার পরে শুরু করেও আর্থিক সাফল্যের নিরিখে স্বামীকে ছাপিয়ে গেছেন আলিয়া—এমনটাই বলছে সাম্প্রতিক হিসাব।

আলিয়া ভাট

২০১২ সালে পরিচালক করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আলিয়া। প্রথম ছবির পর থেকেই একের পর এক আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

‘হাইওয়ে’, ‘রাজি’ এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এর মতো ছবিতে অভিনয় করে সমালোচক ও দর্শক—দুই মহলেরই প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অন্যদিকে আলিয়ার অনেক আগেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন রণবীর। ২০০৭ সালে পরিচালক সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক। দীর্ঘ সময় ধরে জনপ্রিয় অভিনেতা হলেও সম্পদের নিরিখে বর্তমানে আলিয়ার চেয়ে কিছুটা পিছিয়ে তিনি।

২০১৮ সালে নিজের উপার্জিত অর্থে প্রথম বাড়ি কেনেন আলিয়া। লন্ডনের অভিজাত এলাকা কোভেন্ট গার্ডেন-এ প্রায় ২৫ কোটি রুপি মূল্যের সেই বাড়ি কেনেন তিনি। পরে মুম্বাইয়ের জুহু এলাকাতেও একটি বাড়ি কেনেন। বিয়ের আগে বোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি।

এরপর মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় একই ভবনের ভিন্ন তলায় ফ্ল্যাট কেনেন আলিয়া ও রণবীর। সেখানেই একত্রবাস শুরু করেন তারা এবং ওই বাড়িতেই সম্পন্ন হয় তাদের বিয়ে। ফ্ল্যাটটির মূল্য প্রায় ৪০ কোটি রুপি।

অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সক্রিয় আলিয়া। ২০২০ সালে তিনি একটি পোশাক ব্র্যান্ড চালু করেন, যার বাজারমূল্য প্রায় ১৫০ কোটি রুপি।

পাশাপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা। সিনেমাপিছু প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। এছাড়া দেশি-বিদেশি একাধিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন, যেখানে একটি বিজ্ঞাপনের জন্য প্রায় ১০ কোটি পর্যন্ত পারিশ্রমিক পান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

২০২৫ সালের হিসাব অনুযায়ী, আলিয়ার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। অন্যদিকে রণবীর কাপুরের সম্পদের পরিমাণ প্রায় ৩৪৫ কোটি রুপি। মূলত সিনেমা নিয়েই বেশি ব্যস্ত থাকেন রণবীর এবং তুলনামূলকভাবে কম বিজ্ঞাপন চুক্তি করেন। ফলে নানা ব্যবসা ও বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকার কারণে আর্থিক দিক থেকে স্বামীর চেয়ে এগিয়ে গেছেন আলিয়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.