Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
ঢাকা বিভাগীয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

By iNews DeskMay 9, 20242 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে করা সংবাদ সম্মেলের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জাহিদ মালেকের আপন ফুপাতো ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইসলাফিল হোসেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Advertisement

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাফিল হোসেন বলেন, সদর উপজেলা নির্বাচন নিয়ে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেককে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তি, উদ্দেশ্যেমূলক ও অসত্য তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহা।

তিনি বলেন, সংসদ সদস্যের ছেলে-মেয়ে, স্ত্রী, আপন ভাই-বোন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংসদ সদস্য জাহিদ মালেক দলের নির্দেশনা এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত এবং তা পালনে কোনো ব্যতয় ঘটেনি। নির্বাচনে সংসদ সদস্য তাঁর পক্ষে ভোট চাওয়ার তথ্য সঠিক নয়। তিনি সংসদ সদস্যের কোনো কর্মসূচিতে অংশ নেননি।

চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন বলেন, গত সোমবার (৬ মে) ইমাম, মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপালদের নিয়ে নির্বাচনী সভায় সংসদ সদস্য কোনো উষ্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য দেননি। ফিলিস্তিনের ওপর নির্মম নির্যাতন বর্বরতার বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন। অথচ সেই বক্তব্যকে ভিন্নখাতে প্রভাবিত করে সুদেব কুমার সাহা সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করছেন। ইতিপূর্বেও সুদেব সাহা এবং তাঁর পরিবার ধর্মীয় বিষয়ে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিলেন এবং মিছিলও করেছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ আলম, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, সদর উপজেলা জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার ও জেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক প্রমুখ।

সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

এর আগে, গত মঙ্গলবার দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ার অভিযাগে এনে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আরেক চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa