Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাল্টা পদক্ষেপ, এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব স্পেনের
আন্তর্জাতিক

পাল্টা পদক্ষেপ, এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব স্পেনের

By Sibbir OsmanNovember 25, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ইস্যুকে কেন্দ্র করে এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন।

ইসরায়েলি আগ্রাসনের নিন্দা

Advertisement

সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইসরায়েলের বিরুপ মন্তব্যের কারণে এই পদক্ষেপ নিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশটি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলে অভিহিত করেন তিনি। শুধু তাই নয়, ইইউ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দিলে স্পেন এককভাবে সিদ্ধান্ত নেবে বলেও ঘোষণা দেন তিনি।
পেদ্রো বলেন, হাজার হাজার ছেলে-মেয়েসহ নিরীহ বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

কিন্তু পেদ্রোর এসব মন্তব্য ভালোভাবে গ্রহণ করেনি ইসরায়েল। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তার এমন মন্তব্য সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে।

এরপর তেল আবিবে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদও জানায় ইসরায়েল।

এর জেরেই পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। শুক্রবার এক বিবৃতিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, স্পেনের প্রধানমন্ত্রী সম্পর্কে ইসরায়েলি সরকারের মিথ্যা এবং অগ্রহণযোগ্য দাবি ব্যাখ্যা করার জন্যই রোডিকা রেডিয়ান-গর্ডনকে তলব করা হয়েছে।

শুক্রবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেন পেদ্রো সানচেজ। সে সময় তারা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। এরপরেই স্পেন এবং বেলজিয়ামের রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল।

‘আমি বিবাহিত হয়েও অন্য নারীর প্রেমে পড়েছি’

এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, ওই দুই দেশের রাষ্ট্রদূতকে কঠিন ভাবে সতর্ক করার জন্য তলব করা হয়েছে। তার দাবি আন্তর্জাতিক আইন অনুসারেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চেয়েও খারাপ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে। সূত্র: আল জাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026
Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

July 18, 2026

Latest News

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa