Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশ ছাড়াও যে ৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

বাংলাদেশ ছাড়াও যে ৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

By Saiful IslamSeptember 23, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ ছাড়াও যে ৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

Advertisement

তবে শুধু বাংলাদেশ নয়, চলতি বছর এখন পর্যন্ত বিভিন্ন কারণে বেশ কয়েকটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এসব দেশের মধ্যে রয়েছে— নাইজেরিয়া, আফগানিস্তান, হাইতি, সুদান ও নিকারাগুয়া।

নাইজেরিয়া

সম্প্রতি সাধারণ নির্বাচন ঘিরে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ফলে নাইজেরিয়ায় গণতন্ত্র বাধাগ্রস্ত করার জন্য দায়ী যে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। গত ২৫ ফেব্রুয়ারি নাইজেরিয়ার সাধারণ নির্বাচনের আগেই এ ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন।

আফগানিস্তান

আফগানিস্তানের নারী ও মেয়েদের অধিকার দমনের দায়ে ক্ষমতাসীন তালেবান সরকারের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আরও বেশ কয়েক সন্দেভাজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নিষেধাজ্ঞা আরোপের আগের মাসে তালেবান সরকার আফগান নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং বেসরকারি সংস্থায় চাকরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

হাইতি

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির চেম্বার অব ডেপুটিসের সাবেক প্রেসিডেন্ট গ্যারি বোডোর ওপর ভিসা বিধিনিষেধ ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

হাইতির জনগণের প্রতি সমর্থন এবং দেশটির ক্রমাগত বিশৃঙ্খলা ঠেকাতেই গত ৫ এপ্রিল এ ব্যবস্থা নেওয়ার কথা জানায় মার্কিন পররাষ্ট্র ও অর্থ দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের ভিসা বিধিনিষেধের কারণে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক নিষেধাজ্ঞা ফলে যুক্তরাষ্ট্রে তার সব সম্পদ জব্দ করা হয়।

সুদান

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে কয়েক মাস ধরে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই চলছে।
অব্যাহত এই সহিংসতার কারণে গত ১ জুন দেশটির ওপর আর্থিক নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করে বাইডেন প্রশাসন।

তখন এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, সুদানের সংঘাতে অবদান রাখছে কিংবা এ থেকে লাভবান হচ্ছে, এমন চার প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া পৃথক আরেক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, সুদানের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় দেশটির বেশ কয়েক ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ তালিকায় রয়েছেন দেশটির সেনাবাহিনী, আরএসএফ, সাবেক নেতা ওমর আল-বশির আমলের বেশ কয়েকজন কর্মকর্তা।

এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর মানবাধিকারের চরম লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে আরএসএফের কমান্ডার আব্দুল রহমান জুমার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

নিকারাগুয়া

গত ২১ আগস্ট নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় বন্ধে ও বিশিষ্ট একজন খ্রিস্টান ধর্মযাজককে কারাগারে পাঠানোর ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনে তাদের ভূমিকার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa