Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গরুর মাংসের দাম যেভাবে কমবে
Bangladesh breaking news জাতীয়

গরুর মাংসের দাম যেভাবে কমবে

By Shamim RezaJuly 15, 2024Updated:July 15, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাজারে গরুর মাংসের দাম কোনোভাবেই ৬৫০ টাকার বেশি হওয়া উচিত নয়- মূল্যস্ফীতির চাপে পড়া বাজারে এমন যুক্তিই তুলে ধরছেন বিশেষজ্ঞরা। আর বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের হিসাব, ব্রাহমার মতো উন্নত জাতের গরু পালনের সুযোগ উন্মুক্ত হলে মাংসের দাম কমবে ২০ শতাংশ।

Cow

Advertisement

উচ্চমূল্যের কারণে ধীরে ধীরে ভোক্তার খাবার তালিকা থেকে বাদ পড়ছে গরুর মাংস। বাজারে এ মাংসের দাম নিয়ে হরহামেশাই ক্রেতা-বিক্রেতারা ক্ষুদ্ধ হোন একে অপরের প্রতি। তবে গরুর মাংসের দাম কমবে কি-না, কিংবা কিভাবে এ বাজারকে স্থিতিশীল করা যায় তা নিয়ে অধিকাংশ বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা বলছেন, নজর দিতে হবে উন্নত জাতের গরু পালনে।

কামাল নামের একজন ক্রেতা জানান, গরুর মাংস মনে হয় এখন আর মধ্যবিত্তদের জন্য না। এখন মাসে একদিন কিনে নিয়ে যেতেই কষ্ট হয়ে যাচ্ছে।

তবে গরুর মাংসের দাম বৃদ্ধির বিষয়ে দায় নিতে নারাজ বেপারীরা। এ ব্যাপারে ফারুক নামের একজন বেপারী বলেন, গরুর মাংস কিনতেই এখন যে দাম পড়ে যায়, তাতে খুব বেশি লাভ থাকে না। তারপরও ক্রেতাদের দাবি- গরুর মাংসের দাম বিক্রেতারা বেশি রাখে।

অন্যদিকে আব্দুল লতিফ নামের একজন গৃহস্থ খামারি বলেন, গরু লালন-পালন করে এখন আর তেমন লাভ নাই। গরুর খাবারের দাম থেকে শুরু করে সব কিছুর দাম বাড়তি। গরু পালতে গিয়ে অনেক খামারি নিঃস্ব হয়ে যাচ্ছে। এর লালনে পালনে যে খরচ, সেই তুলনায় বিক্রিতে লাভ খুবই কম। এমনকি গরুর দুধের দামও এখন তুলনামূলকভাবে পাইকারি পর্যায়ে অনেক কম।

যখন ভালো নেই মাংসের ক্রেতা-বিক্রেতা কেউ-ই, তখন খাত বিশেষজ্ঞদের যুক্তি- বাজারে এককেজি গরুর মাংস পাওয়ার কথা ৬৫০ টাকারও নিচে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান ড. আল-নূর মো. ইফতেখার রহমান বলেন, সাধারণ খামারিরা যেভাবে গরু লালন-পালন করে, তাতে গরুর মাংসের দাম ৬০০ থেকে ৬৫০ টাকার উপরে ওঠা কোনোভাবেই উচিত নয়।

বাস্তবতা বলছে, সময় এসেছে এমন উপায় বের করার যেখানে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস কেনার সুযোগ পাবেন ক্রেতা আর তা সরববরাহ করে ভালো থাকবেন গৃহস্থ-খামারিরা। এই তাগাদা এসেছে স্বয়ং প্রাণিসম্পদ অধিদফতরের ন্যাশনাল টেকনিক্যাল রেগুলেটরি কমিটি (এনটিআরসি) থেকেও। গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এনটিআরসি উপকমিটির প্রথম সভার প্রথম সিদ্ধান্তে, দামের ঊর্ধ্বগতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ডেইরির পাশাপাশি বিফ ব্রিডের প্রজনন শুরু করার সুপারিশ করা হয়েছিল।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক বলেন, কোনো নির্দিষ্ট জাতের গরুর মাংসের কথা নির্দিষ্ট করে বলবো না। তবে কোনো নির্দিষ্ট বিষয়ে যখন আলোচনা-সমালোচনা হয়, তখন সরকার সেটাকে পুরোপুরি উপেক্ষা করে দিতে পারে না, সেটা নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করে থাকে। সবার জন্য যা ভালো হবে, তাই করা হবে এক্ষেত্রে।

তবে জানা দরকার- বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় সবচেয়ে এগিয়ে আছে কোন জাতের গরু? আমেরিকান ব্রাহমা ব্রিডার্স অ্যাসোসিয়েশনের তথ্য, সবচেয়ে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে ব্রাহমা। সরকারের বিফ ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্পের মূল্যায়ন, যেখানে দৈনিক ২৮০-২৮৪ গ্রাম করে বাড়ে জার্সি-শাহিওয়াল আর হলস্টেইন-ফ্রিজিয়ান বাড়ে ৩০৩ গ্রাম করে, সেখানে একই পরিমাণ খাবার খেয়ে ৪২৬ গ্রাম করে বাড়ে ব্রাহমা। অর্থাৎ কম খরচে বেশি মাংস চাইলে বিকল্প নেই ব্রাহমার।

এ বিষয়ে বিফ ক্যাটল ডেভলপমেন্ট প্রকল্পের পরিচালক এস এম এ সামাদ জানান, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হলেও ব্রাহমা জাতের গরু স্বাভাবিক থাকে। তাছাড়া এর মাংসে চর্বির পরিমাণও খুবই কম থাকে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম বলেন, উন্নত জাতের গরুর ক্ষেত্রে এর বডি গেইন (শারিরীক বৃদ্ধি) অনেক বেশি হয়। সাধারণত প্রচলিত দেশি গরুর তুলনায় এই পার্থক্য ৫ থেকে ৬ গুণ হয়ে থাকে।

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে, ব্রাহমার মতো মাংস উৎপাদনকারী জাতের গরুর স্বাভাবিক পালনের সুযোগ দেয়া হলে, অবশ্যই স্বস্তি পাবেন মাংসের ক্রেতা-বিক্রেতা।

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান বলেন, খামারিদেরকে জিম্মি করে মাংসের দাম কমানো কোনোমতেই সম্ভব নয়। ব্রাহমার মতো উন্নত জাতের গরু যদি দেশে বাজারজাত বা লালন-পালন করা শুরু হয়, তাহলে ৫ বছরের মধ্যে দেশের গরুর মাংসের দাম অন্তত ২০ শতাংশ কমবে।

এক রাত সুখ দেবার জন্য কত টাকা নেন স্বস্তিকা

খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্রাহমার ওপর থেকে কঠোর নিয়ন্ত্রণ তুলে দিয়ে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস খাওয়ার সুযোগ করে দেয় কি-না প্রাণিসম্পদ অধিদফতর সেটাই দেখার বিষয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa