জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের ছেঁড়াদিয়ার পূর্ব-দক্ষিণের কাছাকাছি বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার মৌলভীর শীল এলাকায় বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে একের পর একটি করে চারটি ট্রলারের জেলেরা জাল ফেলেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিকেলের দিকে সাগরের পানি নড়াচড়া করতে দেখে তারা বুঝতে পারেন, জালে বড় যেকোনো ধরনের মাছের ঝাঁক আটকা পড়েছে।

উলুয়া মাছের ঝাঁক

Advertisement

পরে আশপাশের জেলেদের খবর দিয়ে জাল টানা শুরু করলে নজরে আসে উলুয়া মাছের ঝাঁক। প্রতিটি মাছের ওজন ৫ থেকে ১৩ কেজি পর্যন্ত। এসব মাছ নিয়ে রাত ৯টার দিকে একে একে চারটি ট্রলার টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ফিশারিজ ঘাটে পৌঁছায়। প্রায় ২০২ মণ ওজনের ওজনের ১ হাজারের বেশি এসব মাছ একনজর দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় জমান। পরে এসব মাছ বিক্রি হয়েছে প্রায় ২৪ লাখ টাকায়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, টেকনাফের স্থানীয় চারটি ট্রলারে ধরা পড়া এ মাছগুলো জায়ান্ট কিংফিশ বা উলুয়া মাছ। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটি “নাগুমাছ” নামে পরিচিত। মাছটির বৈজ্ঞানিক নাম “Caranx ignobilis”, ইংরেজি নাম “Giant trevally”।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম, মোহাম্মদ সাইফুল ও হাসান ফকির সংবাদমাধ্যম প্রথম আলোকে জানান, ঢাকা-চট্টগ্রামের হাটবাজারগুলোতে এ মাছের কদর রয়েছে। তারা কয়েকজন মিলে এসব মাছ কিনেছেন। এসব মাছ তারা ঢাকা-চট্টগ্রামে সরবরাহের পাশাপাশি স্থানীয় বাজারে আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করবেন।

তারার জানান, সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের খাবারের তালিকায় একটি পছন্দের মাছ এটি। এ মাছের বারবিকিউ পর্যটকের পছন্দের।

বিছানায় শুয়ে হটলুকে ছবি তুললেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, “বঙ্গোপসাগরে জেলেদের জালে মাছ ধরা পড়ার বিষয়টি অবশ্যই সুখবর। সরকারি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মান্য করায় বর্তমানে জেলেদের জালে ছোট-বড় প্রচুর পরিমাণে এ মাছ ধরা পড়ছে। মাছগুলো চট্টগ্রাম-ঢাকায় নিয়ে বিক্রয় করতে পারলে আরও ভালো দাম পাওয়া যেত।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.