Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কক্সবাজারে ফিশ ফ্রাই বলে পর্যটকদের কী খাওয়ানো হচ্ছে?
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কক্সবাজারে ফিশ ফ্রাই বলে পর্যটকদের কী খাওয়ানো হচ্ছে?

By Saiful Islamডিসেম্বর 20, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : পর্যটন নগরী কক্সবাজারে সন্ধ্যা নামলেই পর্যটকদের খাবারের তালিকায় ফিশ ফ্রাই অন্যতম। কিন্তু সেই ফিশ ফ্রাই কতটুকু মানসম্মত তা জানেন না কেউ। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির পাশাপাশি পর্যটকদের খাওয়ানো হচ্ছে পচা-বাসি মাছ। ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর তেল।

Advertisement

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে রাস্তার পাশে রয়েছে অসংখ্য ফিশ ফ্রাইয়ের দোকান। একইসঙ্গে সৈকতের বালিয়াড়িতেও রয়েছে ফিশ ফ্রাইয়ের দোকান। সন্ধ্যা নামলেই সামুদ্রিক মাছ নিয়ে বসে পড়েন দোকানিরা।

দোকানিরা ভ্যানের ওপর সারি সারি সাজানো টুনা, স্যালমন, রুপচাঁদা, কোরাল, রেড স্নাইপার, সুরমা, স্কুড, কাঁকড়া, চিংড়ি, অক্টোপাসসহ নানা প্রজাপতির সামুদ্রিক মাছের পসরা সাজিয়ে বসেন। এসব সামুদ্রিক মাছের সমাহার দেখে রাস্তার পাশেই টোল নিয়ে বসে পড়েন পর্যটকরা। পছন্দের মাছ কিনে কেউ বারবিকিউ করে খাচ্ছেন আবার কেউ কেউ ফ্রাই করে খাচ্ছেন। তবে কেউ জানেন না এই মাছ কতটুকু স্বাস্থ্যকর বা ব্যবহৃত তেল মানসম্মত কিনা?

পর্যটকরা বলছেন, সৈকত এলাকায় সামুদ্রিক মাছ ফ্রাই খুবই পছন্দের খাবার। কিন্তু তা নিয়ে নয়-ছয় করা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

ঢাকার মিরপুর থেকে আসা মরিয়ম নুপুর বলেন, কক্সবাজার এসে সবচেয়ে বেশি পছন্দের সামুদ্রিক মাছ। কোরাল, রুপচাঁদা, সুরমার বারবিকিউ করে খেতে খুবই ভালো লাগে। তাই সন্ধ্যা পরপরই পরিবার নিয়ে সামুদ্রিক মাছের বারবিকিউ খেতে এসেছি। ৩ কেজি ওজনের একটি সুরমা মাছ ১২০০ টাকায় কিনে বারবিকিউ করে খাচ্ছি।

আরেক পর্যটক সোয়েব আহমেদ বলেন, কক্সবাজার এসে যে পচা-বাসি কিনে খাব সেটা আগে ভাবি নাই। দোকানিরা আমাদের যে পচা মাছ খাওয়ায় তা আগে জানতাম না। মাছগুলো দেখে মনে হয় একদম তাজা কিন্তু তার আড়ালে পচা-বাসি মাছ খাওয়ানো হচ্ছে এটা কোনোভাবেই উচিত নয়।

পচা-বাসি মাছ খাওয়ানো, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে অভিযান নামে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযান টের পেয়ে অনেক দোকানদার পালিয়ে যায়। এসময় পচা ও বাসি মাছ জব্দ করার পাশাপাশি করা হয় জরিমানা। আর ফিশ ফ্রাইয়ের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার। এছাড়াও পচা ও বাসি মাছ খাওয়ানো হচ্ছে পর্যটকদের। এসব দোকানের সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর ভোজ্য তেল।

তিনি আরও বলেন, প্রায় সবগুলো দোকনেই অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি হয়। এছাড়া সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে পড়া তেলে মাছগুলো ভাজা হচ্ছে। দাঁড়ানোর অবস্থাও নেই। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ৪টি ভ্রাম্যমাণ দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। একইসঙ্গে সবগুলো ফিশ ফ্রাই দোকান আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা যখন মান ঠিক করে আমাদের প্রমাণ করতে পারবেন তখন দোকানগুলো আবার চালু করার সুযোগ পাবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

জুন 17, 2026
সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

জুন 17, 2026
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
Latest News
Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa