Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৮ ক্রিকেটার, যারা অতি সম্মানজনক সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন
খেলাধুলা

৮ ক্রিকেটার, যারা অতি সম্মানজনক সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন

By Sibbir OsmanJune 7, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: এশিয়া তথা ভারতের মতো ক্রিকেট পাগল জাতি হয়তো খুঁজলেও আর কোথাও পাওয়া যাবে না। এদেশের ক্রিকেটকে ধর্মের চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হয়। তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকেই জানার চেষ্টা করেন। কিছু ভারতীয় ক্রিকেটার রয়েছেন যারা সরকারি চাকরির সাথে যুক্ত। যে কারণে তারা অনেক বেশি সম্মান পেয়ে থাকেন। এই প্রতিবেদনে সেই ৮ জন ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে, যারা সরকারি চাকুরীজীবী।

যোগিন্দর শর্মা:
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওভারের হিরো যোগিন্দর শর্মাকে কেউ কি ভুলতে পারে। তবে এই স্মরণীয় জয়ের পর আর কখনোই তাকে ভারতের জার্সি গায়ে খেলতে দেখা যায়নি। হরিয়ানা সরকারের তরফে তিনি পুরস্কৃত হয়েছিলেন আর সেই বছরেই পুলিশে যোগ দিয়েছিলেন। বর্তমানে যোগিন্দর শর্মা একজন পুলিশ সুপার।

যুজবেন্দ্র চাহাল:
ভারতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। এছাড়া তিনি একজন দাবা খেলোয়াড় এবং চ্যাম্পিয়নও হয়েছিলেন। এর পাশাপাশি তিনি সরকারি আয়কর বিভাগে চাকরি করেন। তিনি ৬১ ওয়ানডেতে ১০৪টি উইকেট এবং ৫৪ টি-টোয়েন্টিতে ৬৮টি উইকেট নিয়েছেন।

কেএল রাহুল:
দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার কেএল রাহুলও সরকারি কর্মচারী। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একজন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রয়েছেন। কেএল রাহুল ভারতীয় দলের হয়ে ৪৩ টেস্টে ২৫৪৭ রান, ৪২ ওয়ানডেতে ১৬৩৪ রান এবং ৫৬ টি-টোয়েন্টিতে ১৮৩১ রান করেছেন।
ক্রিকেটার

Advertisement

মহেন্দ্র সিং ধোনি:
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একজন লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ বিশ্বকাপ জয়ের সম্মানে তাকে ভারতীয় সেনার তরফে এই সম্মান দেয়া হয়। এর আগে তিনি খড়গপুর রেল স্টেশনে একজন টিকিট কালেক্টর হিসেবেও কাজ করেছেন। ধোনির ক্যারিয়ারের কথা বললে, তিনি ৯০ টেস্টে ৪৮৭৬ রান, ৩৫০ ওয়ানডেতে ১০,৭৭৩ রান এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭১৬ রান করেছেন।

শচীন টেন্ডুলকার:
ভারতীয় দলের হয়ে জীবনের অর্ধেক সময় অতিবাহিত করেছেন শচীন টেন্ডুলকার। ২২ গজে অমূল্য অবদান রাখার জন্য ভারতীয় বিমানবাহিনীর তরফে তার সম্মানরক্ষার্থে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়। ‘মাস্টার ব্লাস্টার’ তার ক্রিকেট ক্যারিয়ারে সর্বোচ্চ রান (৩৪,৩৫৭), সর্বোচ্চ সেঞ্চুরি (১০০) ও ম্যাচ (৬৬৪) খেলার রেকর্ড করেছেন।

হরভজন সিং:
প্রাক্তন অফস্পিনার হরভজন সিং ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১৫ সালে সর্বশেষ তাকে খেলতে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি একজন পাঞ্জাবি ডেপুটি সুপারিনটেনডেন্ট পুলিশের পদে রয়েছেন। হরভজন ১০৩ টেস্টে ৪১৭ উইকেট, ২৩৬ ওয়ানডেতে ২৬৯ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৫টি উইকেট নিয়েছেন।

কপিল দেব:
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল প্রথম বার বিশ্বকাপ জয় লাভ করে। ২০০৮ সালে ভারতীয় সেনার তরফে তাকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে নিযুক্ত করা হয়। কপিল দেব ১৩১ টেস্টে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট এবং ২২৫ ওয়ানডেতে ৩৭৮৩ রান ও ২৫৩টি উইকেট নিয়েছেন।

উমেশ যাদব:
ভারতীয় দলের ফাস্ট বোলার উমেশ যাদবও এই তালিকায় রয়েছেন। তিনিও একজন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তবে ক্রিকেটের জন্য আপাতত চাকরি থেকে দূরে রয়েছেন। ক্রিকেট থেকে অবসরের পর আবার যোগদান করবেন। উমেশ যাদব ৫২ টেস্টে ১৫৮ উইকেট, ৭৫ ওয়ানডেতে ১০৬ উইকেট এবং ৭ টি-টোয়েন্টিতে ৯টি উইকেট নিয়েছেন।

অবশেষে ব্রাজিল দলে ‘মারামারি’র আসল ঘটনা ফাঁস!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

July 7, 2026
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026

Latest News

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa