Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শ্রমঘাটতি পূরণে বিদেশি কর্মী নিতে চায় ক্রোয়েশিয়া
আন্তর্জাতিক

শ্রমঘাটতি পূরণে বিদেশি কর্মী নিতে চায় ক্রোয়েশিয়া

By Saiful IslamNovember 14, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ক্রোয়েশিয়ার শ্রমবাজারে চলমান ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের ওপর আরো বেশি নির্ভর করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচ। এ লক্ষ্যে অভিবাসী শ্রমিকদের সংখ্যা বাড়ানো, বিদেশি কর্মীদের জন্য আইন শিথিল করা ও অধিকারের সুযোগ তৈরির পরিকল্পনা নিয়েছে দেশটি।

croatia

Advertisement

ইউরোপের পর্যটন নির্ভর দেশ ক্রোয়েশিয়ার বিভিন্ন খাতে বর্তমানে তীব্র শ্রমিক সংকট চলছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রোয়েশিয়ার পর্যটন, নির্মাণ এবং সেবাখাত অনেক ক্ষেত্রেই বিদেশিদের অবদান এবং কাজের উপর নির্ভরশীল। তারা আমাদের সবার মতো একই নিরাপত্তা এবং মর্যাদা পাওয়ার যোগ্য।’

সম্প্রতি দেশটির স্প্লিট শহরে কর্মরত চার বিদেশি কর্মী হামলার শিকার হওয়ার পরে ডাভোর বোজিনোভিচ এমন মন্তব্য করেছেন।

বিদেশি শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা মর্মান্তিক ও উদ্বেগজনক। বিদেশি শ্রমিকদের প্রতি সহিংসতা ও বৈষম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

মন্ত্রী বলেন, ক্রোয়েশিয়ান নাগরিকদের অভিবাসীদের জন্য এমন একটি সমাজের উদাহরণ তৈরি করা উচিত, যেখানে প্রতিটি ব্যক্তি ভয় ছাড়াই বাঁচেন এবং কাজ করতে পারেন। যারা হুমকির মুখে রয়েছেন, তাদের সহায়তা দেওয়া অব্যাহত রাখবে কর্তৃপক্ষ।

সম্প্রতি ক্রোয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদেশি কর্মীদের জন্য আইন শিথিল করা ও অধিকারের সুযোগ তৈরিতে কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদেশি কর্মীদের স্বার্থে কাজ করছে, যাতে তাদের কাজের চুক্তি বাতিল করা হলেও ৬০ দিনের সময়সীমার সুবিধা পান। এই সময়ের মধ্যে বিদেশি কর্মীরা ক্রোয়েশিয়ায় একটি নতুন চাকরি খুঁজে পেতে সক্ষম হবেন।

এই ব্যবস্থাটি বিদেশি কর্মীদের প্রতি নিয়োগকর্তাদের অন্যায় আচরণ ঠেকাতে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অভিবাসীরা বেকার থাকলেও দেশ ছাড়ার বিষয়ে চিন্তা না করে চাকরি খুঁজতে পারবেন।

এছাড়া দেশটিতে আসা বিদেশি শ্রমিকদের প্রথম রেসিডেন্স পারমিটের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত বাড়াতে চায় সরকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa