আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত কুমিরের বসবাস নদী, খাল কিংবা জলধারায় কিন্তু সেই কুমির যখন যানজটের রাস্তায় উঠে আসে তখন চমকে যাওয়ারই কথা। ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় জেলা রত্নাগিরির রাস্তায় হেঁটে যাচ্ছে একটি কুমির। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কুমিরের বসবাস

Advertisement

সোমবার (১ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির পর চিপলুনের রাস্তায় কুমিরটিকে হাঁটতে দেখে যাত্রীরা ভিডিও করে।

ভিডিও-তে দেখা যায়, তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তা কিছুটা অন্ধকার হওয়ায় গাড়িগুলো লাইট জ্বালিয়ে চলছে। এমন সময় একটি বড় কুমির গাড়ির সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আর গাড়িগুলোও তাকে সাইড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

গোপন বিয়ের খবর ফাঁস, যা বললেন ববি

কুমিরটি নিকটবর্তী শিব নদী থেকে উঠে এসেছে বলে সন্দেহ করছে স্থানীয়রা। শিব নদী মূলত কুমিরের আবাসস্থল হিসেবেও পরিচিত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.