যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কোনো শান্তিচুক্তি চূড়ান্ত না হলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান চালানো হবে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায় যা কার্যকর ও বাস্তবসম্মত হবে। তার ভাষায়, “আমরা এমন একটি চুক্তি চাই, যা সত্যিই কাজ করবে।”
তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে সম্মতি দিয়েছে, তবে এখনো চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর বাকি রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, যদি চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র “খুব কঠোর ও জোরালো হামলা” চালাবে এবং আবারও সামরিক অভিযান শুরু করা হবে।
হরমুজ প্রণালিতে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে আঘাত হেনেছে বলেও দাবি করেন।
তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হলেও ইরান সময়ক্ষেপণ করছে এবং যুক্তরাষ্ট্রকে “ঝুলিয়ে রাখছে”।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



