Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি কুমিল্লা সীমান্তে জড়ো হচ্ছে আ.লীগ নেতাকর্মীরা!
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ রাজনীতি

কুমিল্লা সীমান্তে জড়ো হচ্ছে আ.লীগ নেতাকর্মীরা!

By Shamim RezaOctober 22, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুমিল্লা সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। সেখানে বসে দেশবিরোধী চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফ্যাসিস্টদের এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত ছাত্র-জনতা। যেকোনো মূল্যে আওয়ামী চক্রান্ত রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় সমন্বয়কদের। রোববার দুপুরে কুমিল্লার সমন্বয়ক রুবেল হোসাইন ও আবু রায়হান এসব তথ্য জানান। এদিকে ভারতে বসে প্রবাসী সরকার গঠনের নানা তথ্য-উপাত্ত পেয়ে এর প্রতিবাদে শনিবার রাতে কুমিল্লা নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল হয়েছে।

League

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের বহু নেতাকর্মী চোরাপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয়। সেখানে গিয়ে তারা জড়ো হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বিশেষ করে কুমিল্লা সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো হয়েছে। তারা সেখানে শেখ হাসিনাকে এনে একটা প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা করছে। সম্প্রতি এসব খবর দেশে ছড়িয়ে পড়লে সোচ্চার হয়ে ওঠে ছাত্র-জনতা। যে কোনো মূল্যে আওয়ামী লীগের চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সমন্বয়করা।

কুমিল্লার সমন্বয়ক রুবেল হোসাইন বলেন, কুমিল্লার সাবেক এমপি সন্ত্রাস-চাঁদাবাজের গডফাদার বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা দেশ থেকে পালিয়ে ত্রিপুরা রাজ্যে অবস্থান করছে। বাবা-মেয়ে মিলে সেখানে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের পলাতক বেশ কিছু কেন্দ্রীয় নেতাও রয়েছে। তারা সেখানে বসে দেশবিরোধী চক্রান্ত করছে। একটা প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা করছে। মূলত তারা দেশকে অস্থিতিশীল এবং দেশের জনসাধারণের ক্ষতি করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাদের এসব চক্রান্তের খবর পেয়েছি। যে কোনো মূল্যে দেশবিরোধী এ চক্রান্ত রুখে দেওয়া হবে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছে কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা সফল হবে না।

তিনি বলেন, রাতের অন্ধকারে সীমান্ত পাড়ি দিয়ে আওয়ামী লীগের খুনিরা ভারতে গিয়ে একত্রিত হচ্ছে। তাদেরকে কারা ইন্ধন ও আশ্রয় দিচ্ছে আমরা সবই জানি।

কুমিল্লার আরেক সমন্বয়ক আবু রায়হান বলেন, সীমান্তের ওপারে হাসিনার প্রেতাত্মারা একত্রিত হয়েছে। কিন্তু কোনো লাভ হবে না। আমরাও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছি। এবারের জবাব হবে শক্ত ও কঠিন। তাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য একটা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছি। এখন তাদেরকে মোকাবিলা করার প্রস্তুতি চূড়ান্ত করেছি। সামনের দিনে তারা যদি কোনো চক্রান্ত করে, আমরা তাদের কোনোভাবেই ছাড় দেব না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, খুনি হাসিনা পালিয়ে গিয়েও বসে নেই। প্রতিনিয়তই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমরা খবর পেয়েছি, কুমিল্লা সীমান্তের ওপারে ত্রিপুরায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জড়ো হয়েছে। সাবেক এমপি বাহার ও তার মেয়ে সেখানে বসে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিতে চাই, তাদের ষড়যন্ত্র ও অপচেষ্টা কখনোই বাংলার মাটিতে সফল হবে না। ফ্যাসিবাদের দালাল ছাত্রলীগ, যুবলীগ, টোকাই লীগ, বাংলাদেশের কোথাও পুনর্বাসনের অপচেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

গ্রেফতার হওয়ার আগে মধ্যরাতে যে ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, কুমিল্লার মাটি ব্যবহার করে ফ্যাসিবাদী শক্তি চক্রান্ত করতে চায়। আমরা প্রস্তুত আছি। তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে কুমিল্লা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

সূত্র ও ছবি : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa