চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় দানবাক্স ভেঙে টাকা নেওয়ার সময় এক যুবক হাতেনাতে ধরা পড়ে। তবে তাকে শাস্তি না দিয়ে মানবিক আচরণের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে দানবাক্স ভাঙার সময় সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। পরে যাচাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন উপস্থিত লোকজন।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই মাদরাসা কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
প্রত্যক্ষদর্শী মাহমুদ চৌধুরী জানান, হাতেনাতে ধরার পর তাকে শারীরিকভাবে শাস্তি না দিয়ে অজু করানো হয় এবং নামাজ পড়ানো হয়। পাশাপাশি তাকে সৎ পথে ফিরে আসার উপদেশ দেওয়া হয়। পরে সে ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে অঙ্গীকার করে।
আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, সাধারণত এ ধরনের ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে কঠোর আচরণ করে থাকে। কিন্তু এখানে ধৈর্য ও মানবিকতার পরিচয় দেওয়া হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
আরও পড়ুনঃ এইচপি দলে বড় পরিবর্তন, কোচ হচ্ছেন সালাউদ্দিন
মাদরাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী বলেন, তাদের মতে শাস্তির চেয়ে সংশোধনই বেশি গুরুত্বপূর্ণ। তাই তাকে মারধর না করে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করা হয়েছে। যুবকটি নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে আর চুরি করবে না বলে প্রতিশ্রুতি দেওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


