জাতীয় দলের খেলোয়াড় তৈরির ধারা শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগ। এ কারণেই প্রতি বছর এই বিভাগকে ঘিরে আলাদা পরিকল্পনা ও খেলার সূচি প্রণয়ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন মৌসুমেও এই বিভাগকে কেন্দ্র করে নতুন পরিকল্পনার কথা জানা গেছে।

সালাউদ্দিন

Advertisement

জানা যায়, এইচপি দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা থাকা এই প্রশিক্ষকের ওপরই আগামী মৌসুমের জন্য আস্থা রাখছে বোর্ড। চলতি মাসেই বোর্ড সভাপতি তামিম ইকবাল এইচপি বিভাগ নিয়ে বৈঠকে বসবেন। এরপরই বিস্তারিত সিদ্ধান্ত জানা যাবে। এ ছাড়া এবার এইচপি দলে কোনো নির্দিষ্ট বয়সসীমা রাখা হচ্ছে না।

সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে এইচপি দলের অনুশীলন শুরু হবে। জুন মাসে জিম্বাবুয়ের ‘এ’ দল এসে এইচপি দলের বিপক্ষে খেলবে। এরপর জুলাই মাসে বাংলাদেশ এইচপি দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচে অংশ নেবে।

আরও পরুনঃ ইরানের জন্য জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাল বাংলাদেশ

এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি দুটি চার দিনের ম্যাচও খেলবে তারা। এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি বিভাগের খেলোয়াড়দের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.