Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ বিদ্যুৎ সংকটে বরফ উৎপাদন ব্যাহত, ১০ লাখ টাকার ইলিশ নষ্ট
খুলনা বিভাগীয় সংবাদ

বিদ্যুৎ সংকটে বরফ উৎপাদন ব্যাহত, ১০ লাখ টাকার ইলিশ নষ্ট

By Shamim Rezaআগস্ট 3, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ইলিশের ভরা মৌসুমে উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় মারাত্মক বরফ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে কাঙ্ক্ষিত বরফ উৎপাদন হচ্ছে না। বরফ না পেয়ে অসংখ্য ফিশিং ট্রলার এখনো সাগরে যেতে পারেনি। বরফের অভাবে এরই মধ্যে দুটি ট্রলারের প্রায় ১০ লাখ টাকা ইলিশ নষ্ট হয়ে গেছে।

বরফের জন্য ইলিশ নস্ট

Advertisement

বরফ কলগুলোতে পর্যাপ্ত বরফ উৎপাদন না হলে এবার চরম লোকসানে পড়বে জেলে-মহাজনরা। ইলিশ খাতেও ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, শরণখোলার চারটি বরফকলের মধ্যে বর্তমানে মেসার্স মেঘা ও মেসার্স মেঘনা নামে দুটি বরফ কল চালু আছে। এর মধ্যে মেঘা বরফ কলের উৎপাদন ক্ষমতা ২৫০ ক্যান এবং মেঘনার ৬০০ ক্যান। অন্যদিকে এই উপজেলায় সমুদ্রগামী ফিশিং ট্রলারের সংখ্যা প্রায় ৩০০। গত ২৩ জুলাই ৬৫ দিনের অবরোধ শেষ হওয়ার পর দুটি গোন পেয়েছেন জেলেরা। এই ৩০০ ট্রলারের মধ্য থেকে এপর্যন্ত মাত্র দেড় শ’র মতো ট্রলারে বরফ সরবরাহ করতে পেরেছে দুটি বরফ কল। বাকি ট্রলারগুলো বরফ না পাওয়ায় যেতে পারছে না।

মেসার্স আট ভাই ফিশের মালিক মো. আনোয়ার হোসেন হাওলাদার জানান, বরফ না পেয়ে তার দুটি ট্রলার ঘাটে পড়ে আছে। মৎস্য ব্যবসায়ী কবির আড়তদার জানান, তার ৬টি ট্রলারের মধ্যে মাত্র একটি ট্রলার সাগরে গেছে। বরফ পাওয়া যাচ্ছে না। যাও পাচ্ছেন তা আবার পূর্ণাঙ্গ ক্যান নয়, আংশিক। কিন্তু পূর্ণাঙ্গ ক্যানেরই দাম দিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে এবার জেলে-মহানদের পথে বসতে হবে।

মৎস্য ব্যবসায়ী তহিদুল তালুকদার জানান, রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তার এফবি আজমির শরীফ ট্রলারটি সাগর থেকে উঠে আসে। শরণখোলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলার থেকে মাছ ওঠানোর পর পর্যাপ্ত পরিমাণ বরফ না দিতে পারায় চার লাখ টাকার ইলিশ নষ্ট হয়ে গেছে।

মৎস্য ব্যবসায়ী সোলায়মান হোসেন জানান, তার এফবি শাহী মদিনা ট্রলারও একই সময় সাগর থেকে উঠে আসে। বরফ না পেয়ে তারও প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ইলিশ নষ্ট হয়।

মেসার্স মেঘনা বরফ কলের মিস্ত্রি আবু সাইদ বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে চাহিদা মতো বরফ উৎপাদন হচ্ছে না। গতবার এই সময় তাদের মিলে ১২ হাজার ক্যান বরফ উৎপাদন হয়েছে। কিন্তু এবার হয়েছে মাত্র তিন হাজার ক্যান। মিল চালু করতে মালিকের প্রায় ২০ লাখ টাকা খচর হয়েছে। বিদ্যুতের বিপর্যয়ে এবার লোকসানে পড়তে হবে।

মেসার্স মেঘা বরফ কলের মালিক মো. গোলাম মোস্তফা তালুকদার বলেন, সারা দিনে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। তাও একটানা না। আসা যাওয়া করে। এই ফাঁকে ক্যানে যেটুক বরফ জমে বিদ্যুৎ চলে গেলে আবার তা গলে যায়। ৩-৪ দিন বসে ক্যানে আংশিক বরফ পূর্ণ হয়। এতে বিদ্যুৎ ঠিকই ব্যয় হচ্ছে কিন্তু সে তুলনায় বরফ উৎপাদন হচ্ছে না। যে কারণে চাহিদার সিকি পরিমাণও বরফ দিতে পারছি না ট্রলারগুলোতে।

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, আমাদের সমুদগ্রামী তিন শ’র মতো ফিশিং ট্রলার রয়েছে। বরফ সংকটে এখন পর্যন্ত অর্ধেক ট্রলার সাগরে যেতে পারেনি। সমুদ্র থেকে ঘাটে এসে বরফ না পেয়ে লাখ লাখ টাকার ইলিশ নষ্ট হচ্ছে। একটি ট্রলার মেরামতসহ সাগরে পাঠানোর উপযোগী করতে একেকজন মহাজন ৪-৫ লাখ টাকা খরচ করে বসে আছেন। ইলিশের ভরা মেসৗমে বরফের অভাবে তারা সাগরে যেতে পারছে না। ইলিশ মৌসুম বিবেচনা করে শরণখোলায় চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের কাছে দাবি জানাই।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির শরণখোলা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. আশিক মাহমুদ সুমন বলেন, আমাদের পল্লী বিদ্যুতের আমতলি উপকেন্দ্রে দিনের বেলায় চাহিদা সাড়ে ৬ মেগাওয়াট। সেখানে পাই আড়াই থেকে তিন মেগাওয়াট। এ ছাড়া রাতের বেলা পিক আওয়ারে চাহিদা থাকে সাড়ে ৯ থেকে ১০ মেগাওয়াট। সেখানে পাই মাত্র কখনো তিন মেগাওয়াট আবার কখনো চার মেগাওয়াট। এ কারণে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ক্যাসিনো ব্যবসায়ী সেলিমকে দেখতে ঢাকায় আসলেন রুশ স্ত্রী

শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, ইলিশের এই ভরা মৌসুমে বরফ উৎপাদ ব্যাহত হলে ইলিশ আহরণও ব্যাহত হবে। গত বছর শরণখোলার জেলেদের মাধ্যমে সমুদ্র থেকে ৭৮৫ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল। বিদ্যুৎ সংকটে বরফ উৎপাদন না হলে এবার ইলিশ খাতে বিপর্যয় দেখা দিতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

জুন 12, 2026
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জুন 12, 2026
প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

জুন 12, 2026
Latest News
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa