বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে প্রতি লিটার ফার্নেস তেলের নতুন দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা।

রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করা হয়। একই দিন দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন এই দর কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণের দায়িত্ব ছিলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হাতে। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো সংস্থাটি তেলের দাম ঘোষণা করেছিলো। তখন দাম লিটারে ১৬ টাকা কমেছিলো। এদিন দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করলো সংস্থাটি।
সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম সবশেষ নির্ধারিত হয়েছিলো ২০২৪ সালের দুই আগস্ট। এরপর দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত করা হয়। গত বছরের ২০ জানুয়ারি বিপিসি এবং পরে চারটি তেল বিপণন কোম্পানি বিইআরসিতে দাম নির্ধারণের প্রস্তাব পাঠায়। এর এক বছর পর গত ২৯ জানুয়ারি ওই প্রস্তাবের ওপর গণশুনানি করে বিইআরসি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিপিসির অধীন থাকা চার সরকারি তেল বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এখন থেকে নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফার্নেস তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় পিডিবির বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


