Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গাজায় ত্রাণ নিয়ে যেতে প্রস্তুত সাইপ্রাসের জাহাজ
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ নিয়ে যেতে প্রস্তুত সাইপ্রাসের জাহাজ

By Tarek HasanMarch 9, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ওপেন আর্মসের প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্পস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ দ্বারা সরবরাহিত ২০০ টন খাদ্য বোঝাই করে নিয়ে যাবে। জাহাজটি এ সপ্তাহান্তে সাইপ্রাসের লারনাকা বন্দর ত্যাগ করবে এবং গাজার উপকূলে একটি অজ্ঞাত স্থানে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে।

Gaza-bbc

Advertisement

প্রয়োজনীয় মানবিক সাহায্য বহনকারী একটি জাহাজ এ সপ্তাহান্তে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

গাজার নিকটতম ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেশ সাইপ্রাস থেকে ‘ওপেন আর্মস’ নামে একটি স্প্যানিশ জাহাজ ত্রাণ নিয়ে রওনা হতে প্রস্তত আছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গাজা স্ট্রিপের এক চতুর্থাংশ জনসংখ্যা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছে- জাতিসংঘের এমন সতর্কবার্তার পর উপত্যকায় সহায়তা পাঠাচ্ছে সাইপ্রাস।

স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মসের এ জাহাজটি আগামী কয়েকদিনের মধ্যে গাজায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

ওপেন আর্মসের প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্পস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ দ্বারা সরবরাহিত ২০০ টন খাদ্য বোঝাই করে নিয়ে যাবে। জাহাজটি এ সপ্তাহান্তে সাইপ্রাসের লারনাকা বন্দর ত্যাগ করবে এবং গাজার উপকূলে একটি অজ্ঞাত স্থানে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন বলছে, তারা শিপিং রুট খোলার জন্য সপ্তাহ ধরে অপেক্ষা করছে।

এর আগে সমুদ্রপথে আরও বেশি পরিমাণ মানবিক সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

আজব ঘড়ি! এক ঘড়ির দাম যত কোটি টাকা

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়, বন্দরটি ফিলিস্তিনিদের জন্য প্রতিদিন শতশত অতিরিক্ত ট্রাক পরিমাণ মানবিক সহায়তার দিতে পারবে।

তবে যুক্তরাষ্ট্রের এ অস্থায়ী ঘাট এবং ইইউ এর সমুদ্র করিডোর একসঙ্গে কাজ করবে কি না বা কীভাবে, তা স্পষ্ট নয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa