Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নারী দিয়ে ফাঁদ পেতে ৬ প্রতারককে ধরলো ডিবি
বিভাগীয় সংবাদ রাজশাহী

নারী দিয়ে ফাঁদ পেতে ৬ প্রতারককে ধরলো ডিবি

By Saiful IslamJuly 25, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজশাহী মহানগরীতে নারী দিয়ে ফাঁদ পেতে ফাঁসিয়ে অপহরণ, প্রাণনাশের হুমকি ও চাঁদা আদায়কারী প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
৬ প্রতারককে ধরলো ডিবি

Advertisement

এ সময় আসামিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা, চাকু ও ছিনিয়ে নেওয়া মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

আটক আসামিরা হলেন- সিহাবুল ইসলাম শিলু (২১) ও তার স্ত্রী আসমা আফিয়া ওরফে অহনা ওরফে অধরা (২১), স্বাধীন (২১), সাগর আলী (২২), মেহেদী হাসান মিম (২১) এবং প্রিয়া আক্তার মায়া ওরফে টুসু (১৯)।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, কিছু দিন আগে ইকবাল (ছদ্মনাম) নামের এক ব্যক্তির সঙ্গে অহনা নামের একটি মেয়ের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে মোবাইলে ও মেসেঞ্জারে তাদের কথা হতো। কিছু দিন পর হাসপাতাল বন্ধ গেট এলাকায় অহনার সঙ্গে ইকবালের দেখা হয়। সেখানে অহনার বান্ধবী মায়ার সঙ্গেও তার পরিচয় হয়।

গত ২০ জুলাই অহনা তার বান্ধবী মায়ার মোবাইলফোন থেকে ইকবালকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের সামনে দেখার করার জন্য আসতে বলেন। ইকবাল বিশ্বাস করে রাত সাড়ে ৯টায় শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের সামনে আসেন। সেখানে অহনা ও তার বান্ধবী মায়ার সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে কথা বলার সময় অন্য আসামিরা হাতে লোহার রড, জিআই পাইপ, চাকু ইত্যাদি নিয়ে ইকবালকে ঘিরে ফেলে এবং জোরপূর্বক স্কুলের মাঠে নিয়ে যায়।

সেখানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং চাকুর ভয় দেখিয়ে তার পকেটে থাকা নগদ ৩৭ হাজার টাকা, একটি মোবাইলফোন কেড়ে নেয়। তার নগ্ন ছবি উঠিয়ে মানসম্মানহানীর ভয় দেখিয়ে বিকাশ, রকেট ও নগদের পিন নম্বর নিয়ে নেয়। এছাড়াও মুক্তিপণ বাবদ আরও ৫ লাখ টাকার জন্য পরিবারের লোককে বলার জন্য চাপ দেয়। এরপর তার এক বন্ধুর কাছ থেকে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেয়। আসামিরা নিজেরাই সেই টাকা উঠিয়ে নেয়। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে ইকবাল ডিবি পুলিশকে অভিযোগ দেয়। এর সূত্র ধরে প্রথমে তাদের শনাক্ত করা হয়। পরে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা মহানগরীতে নারী দিয়ে ফাঁদ পেতে ফাঁসিয়ে অপহরণ, প্রাণনাশের হুমকি ও চাঁদা আদায় কারার কথা স্বীকার করেছেন। তাই জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওই মামলায় সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান-এই পুলিশ কর্মকর্তা।

১৭ টাকা ভ্যাট দিয়ে মিললো লাখ টাকা পুরস্কার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa