Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সড়ক ও জনপথের অবহেলায় একের পর এক দুর্ঘটনা, ঝড়ছে প্রাণ
ঢাকা বিভাগীয় সংবাদ

সড়ক ও জনপথের অবহেলায় একের পর এক দুর্ঘটনা, ঝড়ছে প্রাণ

By iNews DeskMarch 12, 2024Updated:March 12, 20243 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পড়ে থাকা গুঁড়ো পাথরবালিতে চাকা পিছলে পড়ে যাওয়া মোটরসাইকেলে পেছন থেকে আসা ইটবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা গেছে ওই মোটরসাইকেল চালক।

Manikganj Accident

Advertisement

নিহত মোটরসাইকেল চালক মাসুদুর রহমান (কুসুম) মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার মৃত দিদার বক্স এর ছেলে। সে সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকায় প্রশিকায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম জানান, পাটুরিয়াগামী ইটবোঝাই একটি ট্রাক মাসুদুর রহমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যায় সে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের ফাটল ও গর্ত বন্ধ করতে কিছু দিন আগে মেইনটেনেন্সের কাজ করেছে। সেসময় মহাসড়কের দুই পাশে প্রচুর গুঁড়ো পাথর ফেলে রেখেছিল। কাজ শেষে গুঁড়ো পাথরগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে মহাসড়ক পরিষ্কার করার কথা ছিল, কিন্ত তারা সেটা করেনি। একারণে মাঝে মাঝেই বিভিন্ন গাড়ির চাকা পিছলে যায়। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। আজও মহাসড়কের পাশ দিয়ে দুজন পথচারী হেটে যাচ্ছিল। এসময় একজন মোটরসাইকেল চালক তাদের পাশ দিয়ে যওয়ার সময় ব্রেক করেন। কিন্ত ব্রেক করার সাথে সাথেই তিনি চাকা পিছলে রাস্তার ওপর পড়ে যান। তখনই পেছন থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক ওই মোটরসাইকেল চালককে চাপা দেয় এবং মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিয়ে স্থানীয় একাধিক সাংবাদিকদের সাথে কথা হলে তারা জানান, প্রায় এক মাস আগে মহাসড়কের মেইনটেনেন্সের কাজ চলমান ছিল। সেসময় মহাসড়কের দুই পাশে প্রচুর গুঁড়ো পাথর পড়ে থাকতে দেখে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি ফোনে জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন কাজ শেষ হলেই ঝাড়ু দিয়ে গুঁড়ো পাথরগুলো ফেলে দেয়া হবে। কিন্ত কাজ শেষ হওয়ার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো সেগুলো পরিষ্কার করা হয়নি। একারণে মাঝে মাঝেই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

দুর্ঘটনাস্থলে পড়ে থাকা গুঁড়ো পাথর
দুর্ঘটনাস্থলে পড়ে থাকা গুঁড়ো পাথর। ছবি: সংগৃহীত

তবে গুঁড়ো পাথরের কারণে হওয়া এসব দুর্ঘটনার দায় নিতে অস্বীকৃতি জানিয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহরিয়ার আলম বলেন, একটা মানুষ মারা গেছে এটা অবশ্যই দু:খজনক। আমরা কখনোই চাইনা দুর্ঘটনায় কারো মৃত্যু হোক। মহাসড়কের ফাটল ও গর্ত বন্ধ করতে মেইনটেনেন্সের কাজ করা হয়েছিল। সেক্ষেত্রে এই গুঁড়ো পাথরই ব্যবহার করতে হয়। তারপর বিটুমিন দিয়ে পাথরগুলো কিছু সময় রাখতে হয়। কিছ সময় না রাখলে ফাটলের ভেতরে পাথরগুলো ঢোকেনা, আর সাথে সাথেই ঝাড়ু দিয়ে ফেলে দিলে এটা টিকবেনা। যারা কাজ করেছে আমি তাদেরকে নির্দেশনা দিয়ে দিব যাতে ভবিষ্যতে এরকম না থাকে। মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সবারই একটু সতর্ক হওয়া প্রয়োজন। আর গুঁড়ো পাথরের কারণেই যে দুর্ঘটনা ঘটেছে সেটার তো কোন ব্যাখ্যা নেই। আসলে ওই কারণেই দুর্ঘটনা ঘটেছে নাকি অন্য কোন কারণ আছে সেটা তদন্ত করে দেখতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa