আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে সৌদি আরবে হজ করতে যাওয়ার ভিসা পেতে ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সী কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।

হজের ন্যূনতম বয়স ঘোষণা

Advertisement

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন— তাদের নিবন্ধকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদির সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষ দিক থেকে। তার অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।

ইসলাম ধর্মের প্রধান ৫টি স্থম্ভের একটির নাম হজ। এ ধর্মের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য হজ অবশ্য পালনীয় (ফরজ)। সৌদির নাগরিক ও বাসিন্দাদের পাশপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্রতি বছর হজ করতে দেশটিতে যান। তবে করোনা মহামারির ২ বছর সীমান্ত বিধিনিষেধ জারি থাকায় বিদেশি হজযাত্রীরা হজ করতে যেতে পারেননি সৌদিতে।

এখন অবশ্য আর সেই অবস্থা নেই। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে— এখন থেকে আর বিদেশিযাত্রীদের কোনো বিধিনিষেধের বাধায় পড়তে হবে না।

নিজের রূপের ভেলা দেখিয়ে অপরাধীদের শায়েস্তা করতেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.