Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সেনা সার্জেন্টের পরিবারের ওপর হামলা মামলার মূল আসামি কারাগারে
ঢাকা বিভাগীয় সংবাদ

সেনা সার্জেন্টের পরিবারের ওপর হামলা মামলার মূল আসামি কারাগারে

By Saiful IslamJune 1, 20262 Mins Read

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে সেনাবাহিনীর এক সার্জেন্ট ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Delowar

সোমবার (১ জুন) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন দেলোয়ার হোসেন। শুনানি শেষে বিচারক সজীব চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সকালে শিবালয় উপজেলার বাসাইল ছোট শিবরামবাড়ী এলাকার বাসিন্দা সেনাবাহিনীর সার্জেন্ট মো. মিন্টু মোল্লা তার স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে জমি রেজিস্ট্রি করতে যাচ্ছিলেন। পথে কাতরাসিন এলাকায় পৌঁছালে দেলোয়ার হোসেন (৩৫), কাদের মোল্লা, সুমন মোল্লা ও মোক্তার হোসেনসহ একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

Advertisement

অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে সার্জেন্ট মিন্টু মোল্লাকে গুরুতর আহত করা হয়। হামলায় তার স্ত্রীও আহত হন। এ সময় হামলাকারীরা তাদের কাছে থাকা জমি কেনার জন্য বহন করা নগদ তিন লাখ টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

এ ঘটনায় গত ১ এপ্রিল শিবালয় থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন আহত সার্জেন্টের বাবা মো. রবিউল মোল্লা। মামলার পর আসামিরা অস্থায়ী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করে এবং ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

সোমবার দেলোয়ার হোসেনসহ মামলার অন্যান্য আসামি স্থায়ী জামিনের আবেদন নিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত দেলোয়ার হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আদালত দেলোয়ার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa