Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসরায়েলের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক

ইসরায়েলের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ

By Saiful IslamApril 23, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে জনতার ঢল নেমেছে ইসরায়েলের তেল আবিবের রাজপথে। শনিবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থি সরকার এবং দেশের বিচার ব্যবস্থাকে সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে হাজার হাজার মানুষ তেল আবিবে আবারও বিক্ষোভে নামে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করছে তারা। এতে নেতানিয়াহুর সরকারের ওপর ব্যাপক চাপ বাড়ছে।

ইসরায়েলের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ

Advertisement

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের হাতে নেতানিয়াহুর মুখের ওপর ‘অপরাধমন্ত্রী’ লেখা ব্যানার দেখা যায়। এছাড়াও তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে জড়ো হন অনেকে।

তেল আবিবের সমাবেশ থেকে ইহুদি নারীদের জাতীয় কাউন্সিলের প্রধান শিলা কাটজ বলেন, এটি তথাকথিত বিচারিক সংস্কার সম্পর্কে নয়, এটি গণতন্ত্রের বিষয়।

চাপের মুখে মুখে গত মাসে বিচারব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে দেওয়া ভাষণে পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিলের ঘোষণা দেননি তিনি। এতে ক্ষোভ আরও বাড়ছে।

শনিবার অনেক বাবা-মা সন্তানদের নিয়ে বিক্ষোভে এসেছিলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। একজন বলেন, পুরো পরিকল্পনা নিয়ে এখন যা ঘটছে তা ইসরায়েলের গণতন্ত্রের জন্য সত্যিকার অর্থেই বিপদ। আর নেতানিহুয়ার এমন পরিকল্পনা পাস হয়ে গেলে এই দেশটি স্বৈরাচারের দিকে ঠেলে দেবে।

নেতানিয়াহুর সরকারের পরিকল্পনা নিয়ে শুধু সাধারণ মানুষের মধ্যেই যে ক্ষোভ তা নয়, সামরিক বাহিনীর অভিজাত রিজার্ভ ইউনিটের অনেক কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ দেখা গেছে। ব্যবসায়ী নেতা ও নিরাপত্তা সংস্থা এই প্রস্তাবের বিরুদ্ধে নেমেছে। ট্রেড ইউনিয়নও সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

চলতি বছরের গোড়ার দিকে ইসরায়েলের বিচার ব্যবস্থায় সংশোধন উন্মোচন করেন ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারভি লেভিন। কিন্তু এমন পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে আন্দোলনকারীরা বলছেন, সুপ্রিম কোর্টকে দুর্বল করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেতানিয়াহুর সরকারের।

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026
ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

July 5, 2026
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026

Latest News

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa