আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সংসদে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালীন ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারিকে মারধর করেছেন সদ্য-ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এমপিরা।

ডেপুটি স্পিকারকে ঘুষি-থাপ্পড়

Advertisement

শনিবার পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য শুরু হওয়া অধিবেশনে আসন গ্রহণের সময় ডেপুটি স্পিকারকে থাপ্পড়, কিল-ঘুষি মারা হয়। একই সঙ্গে বোতল ও ফুলের টব ছুড়ে মারেন ইমরান খানের দলের এমপিরা।

দলত্যাগ করায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক এমপিরা মাজারির ওপর চড়াও হন এবং তার চুল ধরেও টানাহেঁচড়া করেন।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, মাজারিকে থাপ্পড় এবং কিল-ঘুষি মারছেন ইমরানের দলের এমপিরা। পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শনিবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পিটিআইয়ের আইনপ্রণেতারা পদ্মফুল নিয়ে আসেন। পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দেওয়া আইনপ্রণেতাদের উদ্দেশে ‌‘লোটা’ ‘লোটা’ বলে স্লোগান দিতে শুরু করেন। এর একপর্যায়ে তারা বিরোধীদের আসনে বসার সিদ্ধান্ত নেন।

পিটিআইয়ের আইনপ্রণেতারা বলেন, তারা দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের এ সদস্যরা পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দেন

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডনের তথ্যানুযায়ী বিশৃঙ্খলা আর হট্টগোলের পর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয় প্রার্থী হামজা শেহবাজ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ অধিবেশনের শুরুতে ইমরানের দলের এমপিরা ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদের ওপর হামলা চালিয়েছেন। এতে পিএমএল-কিউয়ের প্রধান চৌধুরী পারভেজ এলাহীসহ আরো কয়েকজন আহত হয়েছেন।

ভাবতেও পারিনি এতো স্পেশাল হবে : পরী

৩৭১ আসনে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচিতহতে ১৮৬ ভোটের দরকার হলেও হামজা শেহবাজ ১৯৭ ভোট পেয়েছেন। ইমরানের দল ছেড়ে আসা এমপিরা ভোট দেওয়ায় হামজা বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.