দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দামের ফলে ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শনিবার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমার কারণে স্থানীয় বাজারেও সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুধু স্বর্ণ নয়, রূপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট রূপার ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার ভরি ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই স্থানীয় বাজারে এই পরিবর্তন এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



