দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (৮ মার্চ) ঢাকায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে। তেলের সংকটে মানুষের ঈদযাত্রায় কোনো প্রভাব পড়ার শঙ্কা নেই।

তিনি আরও বলেন, জনযাত্রা নির্বিঘ্ন করার জন্য মনোরেলসহ আরও কিছু প্রকল্প সামনে আসছে, দ্রুতই আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।
টিকেটের দাম বাড়া কিংবা পরিবহন সংকটের শঙ্কা নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এর আগে গত ৫ মার্চ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদযাত্রা উপলক্ষ্যে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন সেক্টরের সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত, হাইওয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসন সক্রিয় রয়েছে। পরিবহন শ্রমিক নেতারাও এ বিষয়ে দায়িত্ব নিয়ে চাঁদাবাজি প্রতিরোধে কাজ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


