আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। প্রথম ধাপে আগামী ৬ মাসে ১২শ’ কিলোমিটার খাল খননের কাজ শেষ করা হবে এবং ৫ বছরের মধ্যে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা দেবেন। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খাল খননের মাধ্যমে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পরে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
বেলা সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে অনুষ্ঠিত সুধী সমাবেশে অংশগ্রহণের পাশাপাশি ইফতার ও দোয়া মাহফিলেও যোগ দেবেন। সন্ধ্যা পৌনে সাতটায় তিনি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


