Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘দেশটা তোমার বাপের নাকি’—গান গেয়ে গ্রেফতার মুসলিম গায়ক
আন্তর্জাতিক ওপার বাংলা

‘দেশটা তোমার বাপের নাকি’—গান গেয়ে গ্রেফতার মুসলিম গায়ক

By Shamim RezaSeptember 4, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে আলতাফ হুসেইন নামে এক সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। তার সর্বশেষ গানের অ্যালবামটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থি এমন দাবি করা হয়েছে। পুলিশের অভিযোগ, এতে রাজ্যে হিন্দু-মুসলিম বিবাদ বাড়বে।

Muslim

Advertisement

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ‘মিঞা’ মুসলিমদের নিয়ে মন্তব্যের কারণে আসামে গত কয়েক সপ্তাহ থেকে উত্তপ্ত রাজনীতি। আসামে রাজনীতিতে ‘মিঞা’ শব্দটি বাংলাভাষী মুসলমানদের প্রতি অপমানজনক সম্বোধন হিসাবে ব্যবহার করা হয়।
বিধানসভায় তিনি মন্তব্য করে বলেন, ‘মিঞা’ মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আসামকে তিনি মুসলিম প্রধান রাজ্য কিছুতেই হতে দেবেন না।

এমন আবহে গানের মাধ্যমে হিমন্তের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সঙ্গীত শিল্পী আলতাফ। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ে যে গানটি অতি জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই ‘দেশটা তোমার বাপের নাকি’-র আদলে তিনি গেয়েছেন, ‘অসম তোমার বাপর নাকি, খালি মিঞা খেদিব খুজা।’ অর্থাৎ আসাম তোমার বাপের নাকি, খালি মিঞাদের খুঁজে খেদাতে চাও।’

সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই গানের ভিডিওতে দেখা যায়, বিহু নাচের সঙ্গে গানের অ্যালবাম তৈরি করেছেন তিনি। সেটি প্রকাশিত হতেই মুসলিম সমাজে জনপ্রিয় হয়। এরপরই পুলিশ-প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। স্বতঃপ্রণোদিত মামলা করে আলতাফকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে।

অবশ্য গ্রেফতারের আগে সামাজিক মাধ্যমে দুঃখপ্রকাশ করেছিলেন আলতাফ। যেখানে তিনি বলেছিলেন, তার গানের কথায় যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে তিনি দুঃখিত। সাধারণ মানুষের প্রতি তিনি আবেদন জানিয়েছিলেন যে আর কেউ যেন তার গানটি শেয়ারও না করেন।

এদিকে আলতাফের গ্রেফতারের খবরে সমর্থন দিয়েছেন খােদ আসামের মুখ্যমন্ত্রী।

হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস, মুখ খুললেন জ্যোতি

এক বিবৃতিতে তিনি বলেন, ‘কিছু মানুষ ‘মিঞা বিহু’ জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। এরকমই একজন গায়ক, আলতাফ হোসেইনকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের সমাজ ব্যবস্থার ওপরের কোনও আঘাত আমরা সহ্য করব না। আমাদের আক্রমণ করার চেষ্টাও যেন কেউ না করেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

June 28, 2026

Latest News

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa