জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোয় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

Khalada Zia

Advertisement

বুধবার (৭ আগস্ট) সকালে খালেদা জিয়ার বরাতে গণমাধ্যমের সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন তিনি।

সেই প্রসঙ্গে ফখরুল বলেন, গত রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা হয়েছে। বহুদিন পর মুক্ত বেগম খালেদা জিয়াকে দেখলাম। তিনি মানসিকভাবে ভালো আছেন, শারীরিকভাবে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল।

তিনি বলেন, এই পরিবর্তিত সময় ও সরকার পরিবর্তনের ঘটনাপ্রবাহ বিএনপি চেয়ারপারসন পর্যবেক্ষণ করেছেন। তিনি পুরো বিষয় জানেন।

বিএনপি মহাসচিব জানান, শিক্ষার্থীরা আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, এ জন্য বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, শান্ত থাকতে বলেছেন। তিনি বলেছেন, সরকার এত দিন ধরে নির্যাতন-নিপীড়ন করলেও প্রতিশোধের মানসিকতা রাখা যাবে না। সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে।

ফখরুল জানান, দলের নেতাকর্মীদের উদ্দেশে চেয়ারপারসন বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলা বা নির্যাতনের কোনো ঘটনায় বিএনপি-যুবদল-ছাত্রদল কোনোভাবেই সম্পৃক্ত হবে না। বিশেষত যুবদল-ছাত্রদলকে দেশের প্রতিটি এলাকায় মন্দির-উপাসনালয় দেখে রাখার দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা দূর করতে বিএনপি-যুবদল-ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে-এটাই দলের সিদ্ধান্ত।

বিএনপি মহাসচিব আরও জানান, বিএনপি চেয়ারপারসন আশা করেন, শিগগির দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফিরবেন। জনগণের প্রত্যাশার সরকার আসবে এবং সুষ্ঠু রাজনীতির ধারা ফিরে আসবে।

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার মিথ্যাচার, হিন্দু মহাজোটের ক্ষোভ

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসপোর্ট হাতে পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। চিকিৎসকরা যখনই অনুমতি দেবেন, তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার ব্যবস্থা করা হবে। তবে কোথায় নেওয়া হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি, সেই কারণে বলা যাচ্ছে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.