Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ দেশসেরা ইমাম সম্মাননা পাচ্ছে মনজুরুল মাওলা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

দেশসেরা ইমাম সম্মাননা পাচ্ছে মনজুরুল মাওলা

By Shamim Rezaজুন 3, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মনজুরুল মাওলা সর্দার। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে ২০২৩-২০২৪ কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হন তিনি।

Imam

Advertisement

রবিবার (২ জুন) সন্ধ্যায় ফেনী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে গত ২৭ মে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন মাওলানা মনজুরুল মাওলা সর্দার। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন তিনি। বুধবার (৫ জুন) ঢাকায় তার হাতে সেরা ইমামের সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন ধর্মমন্ত্রী।

মনজুরুল মাওলা সর্দার ছাগলনাইয়ার পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা কেফায়েত উল্ল্যাহ সর্দারের বড় ছেলে। বর্তমানে তিনি ছাগলনাইয়া রৌশন ফকির দরগাহ মাদরাসার সুপার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন ছাগলনাইয়া থানা জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মনজুরুল মাওলা শিক্ষাজীবনে পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল ও আলিম, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা থেকে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। প্রতিটি একাডেমিক পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

২০১৮ সালে চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ইমাম প্রশিক্ষণ সম্পন্ন করেন। আল আমিন বারিয়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ইমাম প্রশিক্ষণও সম্পন্ন করেন কৃতিত্বের সঙ্গে।

এমন অর্জনে নিজের অনুভূতি ব্যক্ত করে মাওলানা মনজুরুল মাওলা সর্দার বলেন, এই অনুভূতি অনেক ভালো লাগার। জেলা থেকে প্রথমবার আমি জাতীয় পর্যায়ে এ সাফল্য পেয়েছি। সত্যি অনেক আনন্দের। গত ৮ বছর ধরে ইমামতি করছি। শিক্ষাজীবনের ন্যায় এখানেও বিভিন্ন সময় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। আগামীর পথচলায় সকলের দোয়া কামনা করি।

চাচাতো বোনকে গোপনে বিয়ে করাই কাল হলো সৌরভের

এ ব্যাপারে ফেনী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ বলেন, ফেনী থেকে এর আগে বিভাগীয় পর্যায়ে সাফল্য থাকলেও এবারই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এ সাফল্য এসেছে। আমরা প্রতিযোগীকে সব সময় সহযোগিতা করেছি। এই অর্জন ফেনীর জন্য গৌরবের। আগামী ৫ জুন ঢাকায় একটি অনুষ্ঠানে তার হাতে সেরা ইমামের সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুন 15, 2026
মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

জুন 15, 2026
প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Latest News
Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa