Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ তিনশ টাকার দলিলে চুক্তি করেও প্রেম টেকাতে পারলেন না তরুণী
বিভাগীয় সংবাদ

তিনশ টাকার দলিলে চুক্তি করেও প্রেম টেকাতে পারলেন না তরুণী

By iNews DeskFebruary 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রেম টেকানোর জন্য তিনশ টাকার দলিলে চুক্তি করেছিলেন প্রেমিক-প্রেমিকা। তবুও টেকেনি সম্পর্ক। শেষমেষ প্রেমের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে উঠেছেন ২২ বছর বয়সী এক তরুণী। সেখানেই গত তিনদিন ধরে অনশন করছেন তিনি।

তিনশ টাকার দলিলে চুক্তি করেও প্রেম টেকাতে পারলেন না তরুণী

Advertisement

অনশনরত ওই তরুণী জানান, গত তিন বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিশোরগঞ্জের পূর্ব তারাপাসা এলাকার আজগর আলি ধনু ভূঁইয়ার ছেলে আশিকুর রহমান শুভর সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমিক শুভ তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে ওই তরুণী তাকে বিয়ে করতে বলেন। এসব বিষয় নিয়ে দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় একটি চুক্তি সম্পাদন করেন।

ভুক্তভোগী তরুণীর দাবি, একজন আইনজীবীর মাধ্যমে উক্ত চুক্তি সম্পাদন করা হয়। চুক্তিতে উল্লেখ থাকে যে, পাঁচ বছর পর তাদের বিয়ে সম্পন্ন হবে এবং এই সময়ের মধ্যে কেউ কাউকে ছেড়ে যাবে না। এমনকি মানসিক বা শারীরিক অত্যাচার করতে পারবে না। তবুও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে ফুঁসলিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন শুভ। একপর্যায়ে গর্ভপাতও করতে হয় তাকে।

তিনি বলেন, গত বছরের এপ্রিল মাসে একজন মাওলানার মাধ্যমে বিয়ে করি আমরা দু’জন। কিন্তু হঠাৎ করেই শুভ আমার সঙ্গে সকল ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে। এরপর কিশোরগঞ্জে তার বাড়িতে গেলে, শুভ আমাকে অস্বীকার করে। এ ঘটনায় তার পরিবার সমাধানের আশ্বাস দিলেও কোনো অগ্রগতি নেই। বরং আমাকে বিভিন্ন প্রলোভন ও ভয় দেখানো হচ্ছে।

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে সংশ্লিষ্ট থানা এলাকায় ওই ভিকটিমের সাথে এই ঘটনা ঘটেছে ওই থানায় অভিযোগ করে একটি কপি নিয়ে আসলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

বিষয়টি নিয়ে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, জনপ্রতিনিধি হিসেবে দুই পক্ষসহ এলাকার লোকজন নিয়ে শীঘ্রই বসে একটি সঠিক সমাধান দেয়ার চেষ্টা করব।’

এ বিষয়ে শুভর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa