জুমবাংলা ডেস্ক : কুমিল্লা সদরের জাগুড়ঝুলির বৈশাখী ও রাজধানি হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে ৩৩ জন নারী-পুরুষ ও হোটেল স্টাফকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আর ৬ জনকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে বাধ্য করে পতিতাবৃত্তি ব্যবসায় আনা হয়েছিল। এ ঘটনার পর হোটেল মালিক জসিম উদ্দিন শান্ত পলাতক রয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
আবাসিক হোটেল

Advertisement

এ ঘটনায় বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে কোতয়ালী মডেল থানায় হোটেল মালিক শান্ত, ম্যানেজার মিন্টুসহ ১০ জনের বিরুদ্ধে মানব পাচাঁর আইনে মামলা হয়েছে। এর মধ্যে হোটেল স্টাফ ৭ জন আটক হয়েছেন। এর মধ্যে হোটেলের টোকেনম্যান নয়ন আটক রয়েছেন। হোটেল মালিক জসিম উদ্দিন শান্ত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহবাদ ইউনিয়নের নওয়াবগন্জ উত্তরপাড়া এলাকার মাওলানা আলী আশরাফের বাড়ির ছায়েদ আলীর ছেলে।

পুলিশ ও একাধিক স্থানীয় সূত্র জানায়, হোটেল মালিক শান্ত দেশের বিভিন্ন জেলা থেকে মেয়ে এনে পতিতাবৃত্তি ব্যবসা করে আসছে। আবার অনেককে জিম্মি করেও এ ব্যবসায়ও রাখা হচ্ছে। দেশের চাদঁপুর, ময়মনসিংহ, গাজীপুর, নাটোর, নারায়নগন্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকার মেয়েদের এ হোটেলে এনে পতিতাবৃত্তি ব্যবসা করছে জসিম উদ্দিন শান্ত। বিভিন্ন খদ্দের থেকে দেড় হাজার, ১ হাজার ও ৫ শত টাকার বিনিময়ে এ ব্যবসা করাচ্ছেন এই শান্ত। তাঁর রয়েছে একাধিক সিন্ডিকেট। বড় বড় ব্যবসায়ি, রাজনীতিবিদদের নামে বিভিন্ন মেয়েদের দিয়ে মামলা করিয়ে হয়রানি করে থাকেন এই শান্ত। শান্ত কিছু কথিত সাংবাদিক ও আইনশৃঙখলা বাহিনীর কিছু অসৎ সদস্যকে মাসিক মাসোহারা দিয়ে থাকেন বলে একাধিক সূত্র জানায়।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, এই ঘটনায় দুটি মামলা হয়েছে। ২০ জন মেয়ে ও ৬ জন খদ্দের এর বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগে মামলা হয়েছে। এছাড়া হোটেল মালিক শান্ত ও ম্যানেজার মিন্টুসহ ১০ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মানব পাচাঁর আইনে মামলা হয়েছে।

এসএসসিতে ফেল, বোর্ড চ্যালেঞ্জ করে জিপিএ ৫ পেল লিলি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.