জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ১১৪ কেন্দ্রের ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৬ হাজার ৫৮৮।

মোহাম্মদ এ আরাফাত

Advertisement

একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ১০২ ভোট।

সোমবার (১৭ জুলাই) বিকেল থেকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা করছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা।

উপ-নির্বাচনের সাধারণ কেন্দ্রে ১৯ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ-আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত ছিল। এ ছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি, র‍্যাবের ছয়টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নিয়োগ করা হয় ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেটকে।

১০৮ কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা, যে প্রাথী এগিয়ে আছেন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এ ছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.