Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত’
জাতীয়

‘ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত’

By Mynul Islam NadimFebruary 3, 20262 Mins Read
Advertisement

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ১৯৭১ সালে দেশের বিরোধিতা করেছিল, তারা এখন ২০২৬ সালে এসে হঠাৎ দেশের জন্য দরদ দেখানোর অভিনয় করছে।

বিভ্রান্ত

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাশপুরে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত। তাঁর ভাষায়, “এই দল কখনো দেশের মঙ্গল চায়নি, ভবিষ্যতেও চাইবে না। এ বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.) কাউকেই জান্নাতের টিকিটের নিশ্চয়তা দিয়ে যাননি। সেখানে একটি রাজনৈতিক দল কীভাবে মানুষকে জান্নাতের গ্যারান্টি দেয়—এটা জনগণের বিবেকের প্রশ্ন।”

ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোর কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “ধর্মকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী। কিন্তু জামায়াত প্রতিনিয়ত সেটাই করে যাচ্ছে। ভোটের বাজারে ধর্মকে পণ্য বানানো মানে ধর্মেরই অবমাননা।”

দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন উল্লেখ করে তিনি বলেন, জনগণ আর ধর্মীয় আবেগে প্রভাবিত হতে চায় না। বরং উন্নয়ন, গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের মতো মৌলিক বিষয়গুলোই এখন মানুষের সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু।

বরকত উল্লাহ বুলু বলেন, “দেশের মানুষ জানে—জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। কোনো রাজনৈতিক দল বা নেতা জান্নাতের চাবি হাতে বসে নেই। রাজনৈতিক কর্মসূচিতে যখন জান্নাত-জাহান্নামের কথা বলা হয়, তখনই বোঝা যায় রাজনৈতিক দেউলিয়াত্ব কোথায় গিয়ে পৌঁছেছে।”

এ সময় জনসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বিভ্রান্ত’
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

February 3, 2026
প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

February 3, 2026
অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

February 3, 2026
Latest News
জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

বিএনপি

‘বিএনপি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে’

টিআইবি

তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ১৫ জনের মৃত্যু : টিআইবি

ইলিশ চাষ

কাউকে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.