Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পেঁয়াজ ক্ষেতে খাল খনন করে মাটি বিক্রি করল ইউপি সদস্য
ঢাকা বিভাগীয় সংবাদ

পেঁয়াজ ক্ষেতে খাল খনন করে মাটি বিক্রি করল ইউপি সদস্য

By Saiful IslamFebruary 27, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের সালথায় পেঁয়াজ ক্ষেতের ভেতর দিয়ে খাল খনন করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ইউপি সদস্য (মেম্বার) মো. ফরিদ হোসেনের বিরুদ্ধে। কয়েক বিঘা জমির পেঁয়াজের চারা নষ্ট করে ও একটি মেহগনির বাগানের ভেতর দিয়ে প্রায় দেড় কিলোমিটার খাল খনন করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েকজন কৃষক।

পেঁয়াজ ক্ষেতে খাল খনন করে মাটি বিক্রি করল ইউপি সদস্য

Advertisement

উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ছয়আনি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামনে কয়েক বিঘা জমির পেঁয়াজের চারা নষ্ট করে ও একটি মেহগনি বাগানের ভেতর দিয়ে প্রায় দেড় কিলোমিটার এই খাল খনন করা হয়েছে। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েকজন কৃষক।

অভিযুক্ত ফরিদ হোসেন উপজেলার যদুনন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খারদিয়া ছয়আনি আশ্রয়ণ প্রকল্প থেকে বলতলা এলাকা পর্যন্ত পেঁয়াজ ক্ষেত ও একটি মেহগনি ভেতর দিয়ে ভেকু মেশিন (খননযন্ত্র) দ্বারা একটি খাল খনন করা হয়েছে। ভেকুর তাণ্ডবে নষ্ট হয়েছে কয়েক বিঘা জমির পেঁয়াজের তাজা চারা। উপড়ে ফেলা হয়েছে একটি বাগানের কয়েকটি মেহগনির গাছ। পাশেই কৃষিজমিতে খনন করা হয়েছে আরেকটি পুকুর।

স্থানীয় কৃষকেরা জানান, খাল খননের মাটি অবৈধ ট্রলি গাড়িতে করে নেওয়া-আনা করায় কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থানীয় পাকা সড়কগুলোও নষ্ট হয়েছে। ফসলসহ পাকা সড়কের ব্যাপক ক্ষতি হলেও স্থানীয়ভাবে ওই ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলেনি।

অভিযোগের ব্যাপারে জানতে ইউপি মেম্বার মো. ফরিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে কয়েকদিন আগে একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, এ খালটি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে কাটা হচ্ছে। স্থানীয় কৃষকদের জমির জলাবদ্ধতা নিরসন ও জনস্বার্থে কৃষকদের দাবির প্রেক্ষিতে এ খালটি কাটা হচ্ছে বরে জানান।

যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, এই খাল কাটার ব্যাপারে আমি কিছু জানি না। কোনো প্রকল্পের মাধ্যমে খাল কাটা হচ্ছে না। তবে শুনেছি খাল কেটে মাটি বিক্রি করা হচ্ছে।

এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ওই এলাকার কৃষকদের জমির জলাবদ্ধতা নিরসনে তাদের ব্যক্তিমালিকানা জমির ওপর দিয়ে খালকাটা হচ্ছে। তবে জোরপূর্বক কোনো কৃষকের জমির ওপর দিয়ে খাল কাটা হচ্ছে এরকম কারো পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : বাংলানিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa