স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুর স্হানীয় সময় দুপুর ১ টা ২৯ মিনিট সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দিলারা হাফিজের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মৃত্যুকালে স্বামী এক ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরশু দিন ৩০ মার্চ প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা বেলা ১১ টা, এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে। তারপর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


