আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি আগ্রার তাজমহল। যমুনা নদীর তীরে অবস্থিত, শ্বেতশুভ্র পাথরের তাজমহল আসলে মুঘল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজের ভালোবাসার স্মৃতিচিহ্ন। এই স্মৃতিসৌধটি দেখতে প্রতি বছর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখ লাখ পর্যটক।

তাজমহল

Advertisement

মুক্তার মতো সাদা এই সৌধের রঙ ক্রমশ সবুজ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞেরা বলছেন, বর্ষায় কিংবা গরমে পাথরের গায়ে এই ধরনের সবজেটে সংক্রমণ স্বাভাবিক হলেও শীতকালে এমনটা হওয়ার কথা নয়।

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ জানিয়েছে, সাদা মার্বেল পাথরের রঙ বদলে যাওয়ার নেপথ্য রয়েছে ‘গোল্ডিকিরনোমাস’ নামক বিশেষ এক ধরনের পোকা।

এই ধরনের কীট সাধারণ ঝাঁক বেঁধে থাকতেই পছন্দ করে। তাজমহলের গায়েই রয়েছে তাদের রাজত্ব। সেই ‘গোল্ডিকিরনোমাস’ কীটের মুখ থেকে নির্গত লালা, মল জমতে জমতেই সাদা পাথরের রঙ ক্রমশ সবুজ হয়ে যাচ্ছে বলে মত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের।

২০১৫ সালে প্রথম এই কীটের আবির্ভাব ঘটে। যমুনা নদীর দূষিত পানিই সেই পোকার আঁতুড়ঘর। মার্চ-এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর, বছরে দু’বার এই পোকাদের বংশবিস্তার করার সময়। তাই গরমকালেও যেমন এই পোকাদের বাড়বাড়ন্ত হয়, তেমন শীত আসার আগেও সংখ্যায় বাড়তে থাকে তারা।

এই পোকাদের থেকে প্রেমের স্মৃতিসৌধ কি রক্ষা করা যাবে না?
পুরাতত্ত্ববিদ রাজকুমার পটেলের তত্ত্বাবধানে এক দল গবেষক এই বিষয়টি ক্ষতিয়ে দেখছেন। তদন্তে নেমে তারা দেখেছেন, ২০১৫ থেকে একটু একটু করে সাদা মার্বেলের রঙ বদলে সবুজ হতে শুরু করেছিল। অনেকেই এর জন্য দূষণকেই দায়ী করছিলেন। তা অনেকাংশেই ঠিক। তবে করোনা মহামারীতে দূষণের মাত্রা একটু হলেও কমেছিল। কিন্তু তা সত্ত্বেও এই দাগে কোনো হেরফের হয়নি।

গতবারের তুলনায় চলতি বছরে এই পোকারা আবার দ্বিগুণ গতিতে বংশবিস্তার করেছে। ফলে সমস্যা থেকেই যাচ্ছে। কিন্তু অনেকের মতে, ঠিক মতো ঠান্ডা পড়লে পোকাদের দাপট খানিকটা হলেও কমবে।

অসাধারন এক্সপ্রেশনের সঙ্গে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

তাজমহলকে রক্ষা করতে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেয়া হয়েছে?
তাজমহলের গা থেকে সবুজ দাগ মুছতে তৎপর ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তাদের উদ্যোগে ইতোমধ্যেই ‘ডিসটিল্‌ড ওয়াটার’ দিয়ে ধুয়ে ফেলা হয়েছে গোটা সৌধটি। কিছু দিন পোকাদের উপদ্রব নিয়ন্ত্রণে থাকলেও আবার তারা যথাস্থানে ফিরে এসেছে। পোকাদের হাত থেকে পৃথিবীর এই সপ্তম আশ্চর্যটিকে বাঁচাতে, পুরাতত্ত্ববিদ রাজকুমার পটেল এই বিষয়ে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের রসায়ন বিভাগের সাথেও কথা বলেছেন।

সূত্র : আনন্দবাজার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.